News Flash

  • Home
  • প্রধান খবর
  • ধর্মতলার ধর্নামঞ্চে মমতা, টানা ৩০ ঘণ্টা চলবে ধর্না
Image

ধর্মতলার ধর্নামঞ্চে মমতা, টানা ৩০ ঘণ্টা চলবে ধর্না

কলকাতা, ২৯ মার্চ (হি. স.) : কেন্দ্রীয় বঞ্চনা ও কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বুধবার বাবা আম্বেদকরের মূর্তির পাদদেশে ধরনা অবস্থানে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বেলা ১২টা নাগাদ ধরনামঞ্চে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বেদকারকে শ্রদ্ধা জানিয়ে টানা ৩০ ঘন্টা ধর্না শুরুকরেন। তিনি সরব হয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি-র ‘একতরফা’ ভূমিকার বিরুদ্ধে। শুধু তাই নয়, কেন কেন্দ্রীয় সরকার রাজ্যকে একশো দিনের বকেয়া টাকা দিচ্ছে না, তার প্রতিবাদে এই ২ দিনের ধর্না কর্মসূচির করেন তিনি। তাঁর এই ধর্নার জেরেই এখন রাজনীতির সব নজর এসে পড়েছে এই মঞ্চের দিকে।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ধর্নায় সামিল হয়েছেন রাজ্যের একাধিক মন্ত্রী। তাঁদের মধ্যে আছেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, বিরবাহা হাঁসদা। আছেন দলের ওজনদার আরও বেশ কিছু নেতা ও বিধায়ক। অন্যদিকে, মমতার এই ধর্না কর্মসূচির সমালোচনা করেছেন বিজেপি নেতা রাহুল সিন্‌হা। তাঁর বক্তব্য, ‘‘বেকায়দায় পড়ে আম্বেদকর মূর্তির সামনে ধর্নায় বসছেন। মানুষের মনে এই ধর্না কোনও রেখাপাতই করবে না।”

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top