News Flash

  • Home
  • প্রধান খবর
  • অর্থনৈতিক নিষেধাজ্ঞার সাফাই দিয়ে ‘পথশ্রী’ নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর
Image

অর্থনৈতিক নিষেধাজ্ঞার সাফাই দিয়ে ‘পথশ্রী’ নিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা, ২৮ মার্চ (হি. স.) : সিঙ্গুরে পথশ্রী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেই প্রকল্প নিয়ে তীব্র আক্রমণে বিরোধী দলনেতা। ঠিকাদারদের বলেছি, একটা টাকাও পাবেন না।

দুর্নীতি নিয়ে পার্থ, মানিক, কেষ্টদের প্রসঙ্গ টেনে তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, ‘ঠিকাদাররা বলেছি, কেউ এই কাজ করবেন না, টাকা পাবেন না’। ‘পঞ্চায়েত ভোটের দিকে তাকিয়ে বাজেটে বরাদ্দ ছাড়াই বিভ্রান্ত করার চেষ্টা’, বিজেপির কিষাণ মোর্চার ‍সমাবেশ থেকে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিরোধী দলনেতা।

আবাস যোজনা-সহ একাধিক ক্ষেত্রে বাংলার প্রাপ্য টাকা আটকে রাখা নিয়ে টানাপোড়েন চলছে। সেই আবহেই মঙ্গলবার এ নিয়ে মুখ খুললেন শুভেন্দুবাবু। তিনি বলেন, “কেন্দ্রীয় সরকার বাংলায় ২৭ নম্বর ধারা জারি করেছে। যেখানে ১০০ দিনের কাজ, আবাস যোজনা, সড়ক নির্মাণ, ২০২৩-‘২৪ এ বাংলা আর কোনও টাকা পাবে না।”

এদিন শুভেন্দুবাবু বলেন, “২৭ নম্বর ধারার অর্থ হল, ব্যাপক দুর্নীতির জেরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপানো। একটা দুর্নীতিগ্রস্ত সরকারের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতর এবং অর্থমন্ত্রক। ২০২৩-‘২৪ সালে আর কোনও টাকা পাবে না। ভারতের শুধু একটি রাজ্যের উপরই এই ধারা চাপানো হয়েছে। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আর হাতেগোনা দিন বাকি। শুরু হয়ে গিয়েছে প্রহরগোনা।“

রাজ্যের কৃষকদের আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে মঙ্গলবার পথে নামে বিজেপি। বিভিন্ন জেলা থেকে কলকাতায় আসেন রাজ্য বিজেপির কিষাণ মোর্চার সদস্যরা। রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সার্বিকভাবে ইউরিয়া সারের দাম নির্ধারণ, প্রধানমন্ত্রী কিষাণ নিধি তালিকা-সহ একাধিক প্রকল্পে স্বচ্ছতা আনার দাবিতে ছিল রাজ্য বিজেপির কিষাণ মোর্চার এই কর্মসূচি।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top