News Flash

  • Home
  • Uncategorized
  • সর্প দংশনে অসুস্থ দুই শিশু জিরানীয়ায়
Image

সর্প দংশনে অসুস্থ দুই শিশু জিরানীয়ায়

Healthনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ সাপের কামড়ে আহত ২ শিশুকে নিয়ে জি বি হাসপাতালে চিকিৎসার জন্য এসে ভোগান্তির শিকার তাদের অভিভাবকরা৷ জি বি’র চিকিৎসা পরিষেবায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন৷
জানা গেছে, রেস্মিতা দাস ও সায়ন দাস মামাতো পিসতুতো দুই ভাইবোন৷ তাদের বয়স যথাক্রমে আড়াই ও সাত বছর৷ লাড্ডু চৌমুহনীর বাসিন্দা সায়ন গিয়েছিল তার জিরানীয়াস্থিত সুভাষনগরের মামার বাড়ি৷ সেখানেই সেস্মিতা ও সায়নকে সাপে কামড়ায়৷ সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার জন্য প্রথমে জিরানীয়া হাসপাতাল ও পরে রানীরবাজার হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ দুই জায়গাতেই সাপের কামড়ের ভেক্সিন না থাকায় তাদের নিয়ে যাওয়া হয় রাজ্যের প্রধান রেফারাল হাসপাতাল জি বিতে৷ কিন্তু জি বি হাসপাতালে এসে দুই শিশুর অভিভাবকদের ভোগান্তির শিকার হতে হয়৷ অভিভাবকদের মতে, জি বিতে তাদের সন্তানদের নিয়ে আসা হলে প্রথমে কোন চিকিৎসকই গুরুত্ব দেখেনি৷ দীর্ঘ সময় আহত শিশু দুটিকে মেঝেতে শুইয়ে রাখা হয়৷ সাপের কামড়ে আক্রান্ত হওয়া সত্বেও দেওয়া হয়নি কোন ভেক্সিন৷ এমনকি কোন ওষুধপত্রও দেওয়া হয়নি বলে অভিযোগ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top