News Flash

Image

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখলেন রাষ্ট্রপতি

কলকাতা, ২৭ মার্চ (হি.স.) : দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে তিনটি গ্যালারি পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু, বীরবাহা হাঁসদা, শশী পাঁজা। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করে খুশি হয়েছেন রাষ্ট্রপতি ।

রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে দ্রৌপদী মুর্মু। রাজ্যে দু’দিন থাকবেন দেশের প্রথম নাগরিক। রেস কোর্সে দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। বঙ্গ সফরের একাধিক কর্মসূচিতে রাষ্ট্রপতির প্রথম গন্তব্য ছিল এলগিন রোডের নেতাজি ভবন। সেখানে সুভাষচন্দ্র বসুর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা নিবেদনের পর তিনি চলে আসেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদানের পর দ্রৌপদী মুর্মু ঘুরে দেখলেন তিনটি গ্যালারি। রাষ্ট্রপতি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে রবীন্দ্রনাথের জন্ম কক্ষ, প্রয়াণ কক্ষ ঘুরে দেখেন। তারপর বিচিত্রা ভবনে গিয়ে সেখানে রবীন্দ্রনাথের ব্যবহার করা জিনিসগুলি খুঁটিয়ে দেখেন। সেগুলি কী করে রক্ষণাবেক্ষণ করা হয়, তা জানতে চান। রবীন্দ্রনাথের জিনিস দেখে তিনি মুগ্ধ বলেও জানান।ভিজিটার্স খাতায় লিখেছেন , তিনি খুবই খুশি হয়েছেন। রাজ্যের ‘অতিথি’ দ্রৌপদী মুর্মুকে জোড়াসাঁকো ঘুরিয়ে দেখান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা ও শশী পাঁজাও ।

ঘণ্টাখানেক সময় সেখানে কাটানোর পর তিনি রওনা দেন রাজভবনের উদ্দেশে। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে, সেই অনুষ্ঠানে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Releated Posts

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

নান্দেডে পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের নান্দেডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top