News Flash

  • Home
  • খেলা
  • বিসিসিআই ১২ জন ভারতীয় বোলারের বোলিংয়ে উপর নিষেধাজ্ঞা জারি করল
Image

বিসিসিআই ১২ জন ভারতীয় বোলারের বোলিংয়ে উপর নিষেধাজ্ঞা জারি করল

নয়াদিল্লি, ২৭ মার্চ (হি.স.): বোর্ডের চুক্তির আওতায় যে সব বোলার রয়েছে আইপিএলে তাঁদের উপর যাতে বেশি চাপ না দেওয়া হয়। ফ্রাঞ্চাইজি গুলোকে সেই নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ, আইপিএলের পরেই রয়েছে দুটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও এক দিনের বিশ্বকাপ। এই দুই টুর্নামেন্টে বোলাররা যাতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় থাকে তার জন্য এই নির্দেশ দিয়েছে বিসিসিআই।

এদিকে, আইপিএলের সমস্ত ফ্র্যাঞ্চাইজির ফিজিয়োদের সঙ্গে কথা বলেছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ফিজিয়ো নীতিন পটেল ও ভারতীয় দলের ফিজিয়ো সোহম দেশাই। ফ্রাঞ্চাইজি ফিজিওদের তাঁরা জানিয়েছেন, ১২ জন ভারতীয় বোলারের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তাঁদের দেখেশুনে খেলাতে হবে। আইপিএলের সাতটি দলে খেলেন এই সব বোলার। এঁরা হলেন, গুজরাত টাইটান্সের মহম্মদ শামি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মহম্মদ সিরাজ়, কলকাতা নাইট রাইডার্সের উমেশ যাদব ও শার্দুল ঠাকুর, চেন্নাই সুপার কিংসের দীপক চাহার, দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব ও অক্ষর পটেল, রাজস্থান রয়্যালসের রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চহাল এবং সানরাইজার্স হায়দরাবাদের ভুবনেশ্বর কুমার, উমরান মালিক ও ওয়াশিংটন সুন্দর। বিসিসিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, এই ১২ জন বোলারের যদি কোন সমস্যা হয় তা হলে সঙ্গে সঙ্গে বোর্ডকে সে কথা জানাতে হবে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top