News Flash

  • Home
  • Uncategorized
  • অসম-সহ উত্তরপূর্বে মৃদু ভূকম্প
Image

অসম-সহ উত্তরপূর্বে মৃদু ভূকম্প

earthquakeগুয়াহাটি, ১৩ মার্চ, (হি.স.) : অসম-সহ উত্তর-পূৰ্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে আজ রবিবার বিকেলে মৃদু ভূমিকম্পের ধাক্কা লেগেছে। বিকেল প্ৰায় চারটে নাগাদ অসমের রাজধানী গুয়াহাটি ও তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে অনুভূত এই ভূমিকম্পের তীব্ৰতা রিখটার স্কেলে ৪.৩ ছিল বলে ভারতীয় ভূগর্ভ গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে। আজ বিকেলের ভূকম্পে জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করলেও কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূগৰ্ভ গবেষণা কেন্দ্র-প্রকাশিত খবরে জানা গেছে আজকের এই ভূমিকম্পের ধাক্কা ২৬.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯২.৩ ডিগ্ৰি পূর্ব দ্ৰাঘিমাংশের মধ্যে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল অসমের দরং জেলায়, জানিয়েছে ভারতীয় ভূগর্ভ গবেষণা সংস্থা।

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top