News Flash

  • Home
  • Uncategorized
  • টমটম চালকের লাইন আউট করল সিট্যু, অনাহারে পথে বসল পরিবার
Image

টমটম চালকের লাইন আউট করল সিট্যু, অনাহারে পথে বসল পরিবার

batteryrickshawনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ সিট্যু নেতাকে উৎকোচ না দেওয়ার দুর্গাচোমুহনী ইউনিটের নেতারা টমটম চালককে লাইন আউট করে দিয়েছে৷ অনাহারেরর আশঙ্কায় টমটম চালক স্ত্রী সন্তানকে নিয়ে ন্যায় বিচার চেয়ে রাস্তায় নেমেছেন৷ ঘটনা রাজধানীর দুর্গাচৌমূহী এলাকায়৷ দুর্গাচৌমুহনী রোডের এক টমটম শ্রমিককে লাইন আউট করে দিয়েছে সিট্যু৷ প্রতিবাদে টমটম চালক টুটন ঘোষ রাস্তায় নেমেছে৷ টমটম না চালালে অনাহারে মৃত্যু নিশ্চিত বলে জানায় ওই অটোচালক৷ টমটম চালক জানায় একটি টমটম নামানোর জন্য সিট্যুর দুর্গাচৌমুহনী উইনিটের সভাপতি লিটন দাস পাঁচ হাজার টাকা দিয়েছিল৷ মোট ২০ হাজার টাকা ডাউন পেমেন্ট জমা দেওয়া হয় টমটমের জন্য৷ কিন্তু পুরানো টমটম দেওয়ায় সেটি টুটন নেয়নি৷ দুর্গাচৌমুহনী ইউনিটের সভাপতি লিটন দাসকে টমটম চালক টুটন ঘোষ ৫ হাজার টাকা ফেরত দিয়ে দিয়েছে৷ এ বাবাদ তিনি আরও ৫ হাজার টাকা ঘুষ চেয়েছেন৷ এক্ষেত্রেও তিন হাজার টাকা মিটিয়ে দেয় টমটম চালক৷ আরও দুই হাজার টাকা না দেওয়ার তাতে লাইন আউট করে দেওয়া হয়েছে৷ টুটন একটি টমটম ভাড়া নিয়ে চালাত৷ মুখোমুখেই এসব লেনদেন হয়েছে৷ ইউনিট সভাপতি বলছে তাকে নাকি এক টাকাও দেওয়া হয়নি৷ তাকে ভাড়া গাড়িও চালাতে দিচ্ছে না৷ বিষয়টি তিনি সংগঠনের অন্যান্য নেতাদের জানিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহনেরর দাবী জানিয়েছেন৷ টমটম শ্রমিকটি জানায় তাকে টমটম চালাতে না দিলে স্ত্রী সন্তানসহ অনাহারে মরতে হবে৷ ঘটনাকে কেন্দ্র করে অন্যান্য শ্রমিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top