News Flash

  • Home
  • দিনের খবর
  • স্নাতকে চার বছরের পাঠক্রম এখনই নয়, জানালেন শিক্ষামন্ত্রী
Image

স্নাতকে চার বছরের পাঠক্রম এখনই নয়, জানালেন শিক্ষামন্ত্রী

কলকাতা, ২৫ মার্চ (হি. স.) : জাতীয় শিক্ষানীতিতে স্নাতক পাঠক্রম চার বছরের করার যে নির্দেশিকা রয়েছে, সেটা এখনই কার্যকর হচ্ছে না। এ নিয়ে আগে বিশেষজ্ঞ কমিটি গড়া হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার এ ব্যাপারে নিজেদের অবস্থান জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

জাতীয় শিক্ষানীতি অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকেই স্নাতকে চারবছরের পাঠক্রম চালু হয়ে যাওয়ার কথা। কিন্তু শিক্ষামন্ত্রী এদিন স্পষ্ট করে দিলেন, এই পদ্ধতি কার্যকর করার আগে রাজ্য সরকার বিশেষজ্ঞদের পরামর্শ নিতে চায়।

শনিবার ভাষামেলায় তিনি জানিয়েছেন, চার বছরের স্নাতক কোর্স নিয়ে উপাচার্যদের কমিটি গঠন করব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই নিয়ম কী ভাবে কার্যকর করা হতে পারে, তা নিয়ে সেই কমিটি মত দেবে। তারপর এটা নিয়ে কথা হবে।তাছাড়া চার বছরে স্নাতক পাঠক্রম চালুর মতো পরিকাঠামো এখনও রাজ্যে কতটা আছে, সেটা নিয়ে শিক্ষামন্ত্রী নিজেই সংশয় প্রকাশ করেছেন। শনিবার ভাষামেলায় যোগ দিয়ে ব্রাত্য বলেন, নতুন নিয়ম চালু করতে হলে প্রচুর অর্থের প্রয়োজন। রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে চার বছরের পাঠক্রম চালুর পরিকাঠামো আছে কিনা, সেটাও খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন ব্রাত্য।

শিক্ষামন্ত্রী স্পষ্ট বলছেন, নতুন করে পরিকাঠামো গড়তে যে বিরাট টাকার প্রয়োজন, সেই টাকা নিয়ে ইউজিসি এখনও নীরব। এই টাকা নিয়ে কোনও সদুত্তর না পেলে এ নিয়ে এখনই কোনও পদক্ষেপ করা হবে না বলেই একপ্রকার বুঝিয়ে দিলেন ব্রাত্য।

উল্লেখ্য, রাজ্যে নয়া জাতীয় শিক্ষানীতি কার্যকর করা যাবে কিনা, সেটা নির্ধারণ করতে একটি কমিটি আগেই গঠন করা হয়েছে। সেই রিপোর্ট প্রকাশ্যে আসার আগেই আংশিকভাবে জাতীয় শিক্ষানীতির একটি নির্দেশিকা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। তবে চার বছরের পাঠক্রম এখনই কার্যকর হচ্ছে না।

Releated Posts

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026

বিহারের কাটিহার রেলস্টেশনে তিন নাবালিকা-সহ মায়ানমারের ৪ নাগরিক আটক

পাটনা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বৈধ পরিচয়পত্র বা নাগরিকত্বের নথি ছাড়াই ট্রেনে যাতায়াতের অভিযোগে বিহারের কাটিহার রেলস্টেশনে মায়ানমারের চার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top