News Flash

  • Home
  • দিনের খবর
  • লন্ডনে ভারতীয় দূতাবাসে খলিস্তানি হামলায় কড়া পদক্ষেপ চেয়ে সরব বিদেশমন্ত্রী
Image

লন্ডনে ভারতীয় দূতাবাসে খলিস্তানি হামলায় কড়া পদক্ষেপ চেয়ে সরব বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.) : বিদেশের মাটিতে দেশের দূতাবাসের উপর হামলা যে গ্রহণযোগ্য নয় তা স্পষ্ট করেই বলে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুধু আশ্বাসে হবে না, লন্ডনে ভারতীয় দূতাবাসে খলিস্তানি হামলার কড়া পদক্ষেপ করতে হবে ব্রিটিশ প্রশাসনকে, এমনটাই জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

গত রবিবার এক দল খলিস্তানি সমর্থক অমৃতপাল সিংহের নামে স্লোগান দিয়ে লন্ডনে ভারতীয় দূতাবাসে হামলা চালান। দূতাবাস থেকে নামানো হয় ভারতের পতাকা। সানফ্রান্সিসকোর দূতাবাসেও হামলা হয়। লন্ডনে ভারতীয় দূতাবাসে খলিস্তানি হামলা নিয়ে আরও সুর চড়াল ভারত। এ বার এই বিষয়ে মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। বিদেশের মাটিতে দেশের দূতাবাসের উপর হামলা যে গ্রহণযোগ্য নয়, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। দূতাবাসের নিরাপত্তার বিষয়টি সরাসরি সংশ্লিষ্ট দেশগুলির উপর চাপিয়ে জয়শঙ্কর বলেছেন, “দূতাবাসের নিরাপত্তা সুনিশ্চিত করা দেশগুলির দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু কিছু ক্ষেত্রে তার প্রতিফলন ধরা পড়ছে না।” লন্ডনে ভারতীয় দূতাবাসের উপর খলিস্তানপন্থীদের হামলাকে ভারত লঘু করে দেখছে না তার ইঙ্গিত দিয়ে জয়শঙ্কর বলেছেন, “এই বিষয়ে (হামলার বিষয়ে) আমরা ব্রিটিশ সরকারের সঙ্গে কথা বলেছি।”

ঘটনাচক্রে, শুক্রবারই বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী ব্রিটেন এবং আমেরিকার বিরুদ্ধে সুর চড়িয়ে জানিয়েছিলেন, ভারত আশ্বাস চায় না, চায় উপযুক্ত পদক্ষেপ। দূতাবাসে হামলা চালানোয় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জিও জানানো হয় নয়াদিল্লির তরফে। গত রবিবার লন্ডনের ঘটনার পরই ভারতে নিযুক্ত ব্রিটিশ দূতকে জরুরি তলব করা হয়। ওই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয় তার কাছে। ব্রিটিশ প্রশাসনের তরফেও জানানো হয়, অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে। তবে আমেরিকার বিরুদ্ধে এখনও সে ভাবে সুর চড়ায়নি ভারত। তবে কঠোর বার্তা ব্রিটেনের পাশাপাশি আমেরিকার উদ্দেশেও দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top