নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ জীবন শৈলীর পরিবর্তনের জন্য এই ডায়াবেটিস রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ শনিবার নর্থ ইষ্ট ডায়াবেটিস সোসাইটির ত্রিপুরা চ্যাপ্ঢারের উদ্যোগে রবীন্দ্রভবনে বার্ষিক সম্মেলনের সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ ভারত বর্ষে প্রতি চারজন রোগীর মধ্যে তিনজন মধুমেহ রোগে আক্রান্ত৷ এই মারাত্মক ব্যাধি থেকে মানব সমাজকে বাঁচতে হবে৷ দুশ্চিন্তা এই রোগের একটা অন্যতম কারণ৷ তাই যোগব্যায়ামের চর্চা এই ক্ষেত্রে আবশ্যক৷ শনিবার নর্থ ইষ্ট ডায়াবেটিস সোসাইটির ত্রিপুরা চ্যাপ্ঢারের উদ্যোগে রবীন্দ্রভবনে বার্ষিক সম্মেলনের সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ তবে সবার আগে জীবন শৈলীর পরিবর্তন ঘটাতে হবে৷ যার মাধ্যমে নিরোগ থাকা সম্ভব হবে বলে জানান তিনি৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট ডায়াবেটিস সোসাইটি গৌহাটির সদস্য ডাঃ প্রনব কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ডাঃ মুকুট রায়, স্বাস্থ্য সচিব ডাঃ দেবাশিষ বসু, ডাঃ প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা৷ এদিন নর্থ ইষ্ট ডায়াবেটিস সোসাইটির পাঁচ জন বরিষ্ঠ সদস্যকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷

জীবন শৈলীর পরিবর্তনের জন্য ডায়াবেটিস রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে : মুখ্যমন্ত্রী
Tags:
Releated Posts
ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব
আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…
রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ
আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…
সরকারি আশ্বাসে প্রত্যাহার অবরোধ, স্বাভাবিক হল সড়ক ও রেলপথ
আগরতলা, ১২ জুন: ত্রিপুরায় ত্রিপাক্ষিক শান্তি চুক্তির দ্রুত ও পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে ডাকা সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র…
(Update) ৭২ ঘণ্টার সড়ক-রেল অবরোধে বিপর্যস্ত জনজীবন, শান্তিচুক্তির প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে আন্দোলনে আত্মসমর্পণকারী জঙ্গিরা
আগরতলা, ১২ জুন: ২০২৪ সালের শান্তিচুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী এনএলএফটি ও এটিটিএফ -এর প্রাক্তন…


















