News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জীবন শৈলীর পরিবর্তনের জন্য ডায়াবেটিস রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে : মুখ্যমন্ত্রী
Image

জীবন শৈলীর পরিবর্তনের জন্য ডায়াবেটিস রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ জীবন শৈলীর পরিবর্তনের জন্য এই ডায়াবেটিস রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে৷ শনিবার নর্থ  ইষ্ট ডায়াবেটিস সোসাইটির ত্রিপুরা চ্যাপ্ঢারের উদ্যোগে রবীন্দ্রভবনে বার্ষিক সম্মেলনের সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ ভারত বর্ষে প্রতি চারজন রোগীর মধ্যে তিনজন মধুমেহ রোগে আক্রান্ত৷ এই মারাত্মক ব্যাধি থেকে মানব সমাজকে বাঁচতে হবে৷  দুশ্চিন্তা এই রোগের একটা অন্যতম কারণ৷ তাই যোগব্যায়ামের চর্চা এই ক্ষেত্রে আবশ্যক৷ শনিবার নর্থ ইষ্ট ডায়াবেটিস সোসাইটির ত্রিপুরা চ্যাপ্ঢারের উদ্যোগে রবীন্দ্রভবনে বার্ষিক সম্মেলনের সূচনা করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ তবে সবার আগে জীবন শৈলীর পরিবর্তন ঘটাতে হবে৷ যার মাধ্যমে নিরোগ থাকা সম্ভব হবে বলে জানান তিনি৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ ইষ্ট ডায়াবেটিস সোসাইটি গৌহাটির সদস্য ডাঃ প্রনব কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ডাঃ মুকুট রায়, স্বাস্থ্য সচিব ডাঃ দেবাশিষ বসু, ডাঃ প্রদীপ ভৌমিক সহ অন্যান্যরা৷ এদিন নর্থ ইষ্ট ডায়াবেটিস সোসাইটির পাঁচ জন বরিষ্ঠ সদস্যকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top