News Flash

  • Home
  • Uncategorized
  • বাবার পরকীয়া প্রেমে আপত্তি ছেলের, মারপিটে দু’জনই আশঙ্কাজনক
Image

বাবার পরকীয়া প্রেমে আপত্তি ছেলের, মারপিটে দু’জনই আশঙ্কাজনক

attackনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ মার্চ৷৷ পারিবারিক কলহকে কেন্দ্র করে রক্তাক্ত একই পরিবারের দুই জন৷ আশঙ্কাজনক অবস্থায় তাদের জিবি হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক অর্পিতা দেবনাথ৷ বর্তমানে তাদের চিকিৎসা চলছে আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে৷ ঘটনা মুঙ্গিয়াকামী থানাধীন আঠারমুড়া এলাকায়৷ ঘটনায় জানা যায় বাবার দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করেই রক্তাক্ত এই পরিবারের বাবা ও ছেলে৷ আঠারমুড়া এডিসি ভিলেজের বুধিরামগ্রামের রতনমনি দেববর্মা বয়স প্রায় ষাট বছর৷ তিনি গত প্রায় চার বছর আগে উনার দুই ছেলে উনার স্ত্রীকে ছেড়ে দেয় পারিবারিক কলহের জেরে৷ মা সহ দুই ছেলে উত্তর গকুলনগর এডিসি ভিলেজের গুচ্ছ গ্রাম রঙ্গিটিলায় বসবাস করতে থাকে চার বছর ধরে৷ এরই মধ্যে ছেলে রমেশ দেববর্মার কাছে খবর আসে তার বাবার আরেক জন মহিলার সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পরেছে৷ উনি নাকি বিয়ে করে দ্বিতীয় স্ত্রীর মর্যাদা দিতে শুরু করে ঐ মহিলাকে৷ আজ সকালে এনিয়ে বাবার বাড়ি বুধিরাম পাড়ায় বাবা ও ছেলের মধ্যে প্রথমে কথা কাটাকাটি পরে বাবা ছেলেকে দা গিয়ে কোপ বসায় ছেলে বাবাকে ইট দিয়ে মাথায় আঘাত করে৷ আজ সকাল আনুমানিক ৯টা নাগাদ খবর আসে মুঙ্গিয়াকামী থানায়, খবর পেয়ে ছুটে যায় থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই ঐ এলাকা থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷
অপরদিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অর্পিতা নাথ জানান বাবা ও ছেলের মধ্যে মারামারির ফলে দুজনেরই প্রচুর রক্তক্ষরণ হয়েছে৷ তাই তাদের জরুরী চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করা হয়৷ অপরদিকে আরো জানা যায় বাবার এই অপকর্মকে বাধা দিতে গিয়ে হয়তো বা ছেলে রমেশ দেববর্মা এবার মাধ্যমিকের বাকি পরীক্ষাতে বসতে পারবে না৷ কারণ তার মাথায় প্রচন্ড আঘাত লাগে৷ তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতাল থেকে তাদের আজ সকালেই জিবিতে রেফার করা হয়৷ সেখানই চলছে বাবা ও ছেলের চিকিৎসা৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top