News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

সোনামুড়ায় সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ মার্চ৷৷ সোনামুড়া টাউন হলে বুধবার ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সোনামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশন এবং সোনামুড়া মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো  মেগা রক্তদান শিবির৷ সোনামুড়া টাউন হল প্রাঙ্গণে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধায়ক কিশোর বর্মন৷ উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক , সোনা মুড়া নগর পঞ্চায়েত চেয়ারম্যান, মেলাঘর পুর পরিষদের চেয়ারম্যান, বক্সনগর, নলছড়, কাঠালিয়া, এবং মোহনভোগ ব্লক পঞ্চায়েত সমিতির  চেয়ারপারসন গন৷ অনুষ্ঠানের শুরুতে রক্ত দাতাদের সঙ্গে মতবিনিময় করে তাদের রক্তদানের উৎসাহিত করেন উপস্থিত অতিথিরা৷  রক্তদান শিবিরে মোট ১২৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন৷ রক্তদান প্রসঙ্গে বলতে গিয়ে বিধায়ক কিশোর বর্মন বলেন রক্তদানের বিকল্প নেই৷ রাজ্যে রক্তের ঘাটতি মেটাতে সকল অংশের মানুষকে এগিয়ে আসার আহ্বান রাখেন৷ পাশাপাশি তিনি যারা এদিনের অনুষ্ঠানে রক্ত দান করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top