News Flash

  • Home
  • দেশ
  • রামনবমীতে মমতার ধর্নার ঘোষণায় তোপ সুকান্তর
Image

রামনবমীতে মমতার ধর্নার ঘোষণায় তোপ সুকান্তর

কলকাতা, ২১ মার্চ (হি. স.) : রামনবমীতে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার ঘোষণায় তোপ দাগলেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।

মুখ্যমন্ত্রী মঙ্গলবার ওডিশা যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে কেন্দ্রের বকেয়া দাবি আদায়ের লক্ষ্যে ওই ধর্নার কথা ঘোষণা করেন। বলেন, ২৯ ও ৩০ মার্চ দিল্লিতে অম্বেদকরের মূর্তির পাদদেশে ওই ধর্নায় বসবেন। এর পরেই সুকান্তবাবু টুইটারে লেখেন, “এইমাত্র জানতে পেরেছি যে ব্যর্থতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৩০ মার্চ অর্থাৎ রাম নবমীতে ধর্নায় বসবেন। দুঃখের বিষয়, হিন্দুফোবিয়া পশ্চিমবঙ্গের শাসক ব্যবস্থার গভীরে চলছে। সাগরদিঘির বিপর্যয় আবারও খুলে দিয়েছে প্যান্ডোরার বাক্স। লজ্জা এমন বিদ্বেষীদের।”

টুইটারে এর প্রতিক্রিয়ায় বিজেপি সমর্থক গার্গী মুখোপাধ্যায় লিখেছেন, “সাগরদিঘিতে বিজেপিকে আটকাতে মাননীয়া ইচ্ছে করেই কংগ্রেসকে জিততে সাহায্য করেছেন,ওই জন্যেই নৌশাদ সিদ্দিকিকে ঠিক ভোটের রেজাল্টের

হিন্দু বিরোধী হিজাবের বিজ্ঞাপনী মডেলের দ্বিচারিতা সবাই বুঝে গেছে। পশ্চিম বাংলাদেশ বানিয়েই উনি পদানমনতিরি হতে চাইছেন।”

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top