News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শম্ভুনাথ শিব মন্দিরের পূজাকে কেন্দ্র করে এই বছরও মিলন মেলার আয়োজন
Image

শম্ভুনাথ শিব মন্দিরের পূজাকে কেন্দ্র করে এই বছরও মিলন মেলার আয়োজন

শান্তিরবাজার(ত্রিপুরা), ১৯ মার্চ (হি. স.) : প্রতি বছরের ন্যায় সাব্রুম পোস্ট অফিস সংলগ্ন আমতলী মাঠে শম্ভুনাথ শিব মন্দিরের পূজাকে কেন্দ্র করে এই বছরও মিলন মেলার আয়োজন করা হয়। এই মিলন মেলাকে কেন্দ্র করে দীর্ঘ বছর যাবত সাব্রুমের আমতলী ঘাটে ভারত-বাংলাদেশর ফেনীতে বারুনী স্নান উপলক্ষে দুই দেশের লোকজনরা একসাথে মিলন বন্ধন হয়ে এইদেশের লোকজন বাংলাদেশ যায় আবার বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের আমতলী শম্ভুনাথ শিব মন্দিরের মেলাতে জাতিভেদ নির্বিশেষে হাজার হাজার লোক সাব্রুমের এই মেলাতে দেখতে পাওয়া গিয়েছিল।

দীর্ঘ বছরের বহু পুরানো এই মিলনমেলা তথা বারুনী স্নানকে কেন্দ্র করে সর্বশেষ ২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের লোকজন এবং বাংলাদেশের লোকজনদের মধ্যে শেষবারের মতো মিলনে আবদ্ধ হয়েছিল। ২০১৮ সালের থেকে এই বারুনী স্নান উপলক্ষে মিলন মেলাতে দুই দেশের লোকজনদের মধ্যে আর মিলন দেখতে পাওয়া যায় না। একসময় এই মেলাতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় বহু ব্যবসায়ীরা একদিনের এই মেলাতে অংশগ্রহণ করতেন। আর বর্তমানে এই মেলাতে তেমন কোন উপচে পড়া ভিড় দেখা যায় না। ব্যবসায়ীরাও আগের মতন আসেন না। প্রতিবছর বারুনী স্নান আসলে সাব্রুম মহকুমা বাসী ঐদিনের ইতিহাসের কথা প্রতি মুহূর্তে হৃদয়ে মনে পড়ে।
প্রতি বছরের ন্যায় এই বছরও বারুনী স্নান করে সাব্রুম মহকুমারের বিভিন্ন স্থানে লোকজনরা শিব বাবা ভোলানাথের আরাধনায় ব্রত হয়ে গাজন নিত্য শুরু করেন। এই গাজন নিত্য প্রতিদিন সন্ধ্যার পরে প্রায় সারা রাত্রি যাবত মহকুমারের বিভিন্ন এলাকার লোকজনদের বাড়ীতে গিয়ে একমাস যাবত চলবে। ৩১-শে চৈত্র তথা সংক্রান্তির দিন শিব বাবা ভোলানাথের গাছ ঘুরিয়ে এই গাজন নিত্য শেষ হবে।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top