News Flash

  • Home
  • দিনের খবর
  • পার্থর বিধায়ক পদ খারিজে সিপিএমের দাবিকে খারিজ করলেন মেয়র
Image

পার্থর বিধায়ক পদ খারিজে সিপিএমের দাবিকে খারিজ করলেন মেয়র

কলকাতা, ১৮ মার্চ (হি স)। দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং দীর্ঘকাল ধরে বন্দী পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে সিপিএমের আন্দোলনকে সস্তার রাজনীতি আখ্যা দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

মেয়র শনিবার বলেন, ‘‘এটা ঠিক হচ্ছে না। আসল কাজ তো করে আমাদের কাউন্সিলররা। সবাই সক্রিয় কাউন্সিলর। বেহালা পশ্চিমে আমাদের ভাল কাউন্সিলররা রয়েছেন। তাঁরাই মানুষকে পরিষেবা দেওয়ার জন্য কাজ করবেন। এ সব করে সস্তার রাজনীতি করা হচ্ছে। বিধায়ক তো শুধুমাত্র নীতি নির্ধারণের ক্ষেত্রে কাজ করেন।’’
সিপিএমকে আক্রমণ করে ফিরহাদ বলেন, ‘‘আমাদের কাউন্সিলররা মানুষের কাছে গিয়ে কাজ করেন। সিপিএমের মতো লোকাল কমিটির নেতা কি বলল, তার ভিত্তিতে কাজ করেন না। তাই কাউন্সিলররাই মানুষকে পরিষেবা দেবে।’’

প্রসঙ্গত, এদিন পার্থবাবুর অপসারনের দাবিতে বিলি করা লিফলেটে লেখা হয়েছে, “চোর তাড়াও বেহালা বাঁচাও। চাকরি চোর ঘুষখোর, হাজতবাসী, অপদার্থ বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের অপসারণ চাই।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top