নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ আইজিএম হাসপাতালের চিকিৎসক নার্স টেকনিশিয়ান সফল অন্যান্য কর্মীদের উদ্যোগে শুক্রবার আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শুক্রবার আইসিএম হাসপাতালের ব্লাড ব্যাংকে আইজিএম হাসপাতালের চিকিৎসক নার্স টেকনিশিয়ান সহ অন্যান্য কর্মীদের যৌথ উদ্যোগে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ এ নিয়ে দ্বিতীয় বার আইজিএম হাসপাতালে কর্মচারীরা এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করেছেন৷ উল্লেখ্য হাসপাতালের ব্লাড ব্যাংক গুলিতে গত বেশ কিছুদিন ধরেই রক্তের সংকট রয়েছে৷ রক্ত সংকটের কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে৷ সে কারণেই আইসিএম হাসপাতালে কর্মরত কর্মচারীরা এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করেন৷ এদিন দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত রক্তদান শিবিরে শতাধিক চিকিৎসক নার্স টেকনিশিয়ান সহ অন্যান্য কর্মচারীরা রক্তদান করেন৷ এদিন রক্তদান শিবিরে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস৷ আইসিএম হাসপাতালে এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করায় তিনি সন্তোষ ব্যক্ত করেন৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আইসিএম হাসপাতালে পরিষেবা এবং পরীর কাঠামোগত উন্নয়ন রাজ্যের জনগণের দৃষ্টি আকৃষ্ট হয়েছে৷ চিকিৎসক নার্স সহ সকল স্তরের কর্মীদের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করে আইসিএম হাসপাতালে মানোন্নয়ন ও গৌরব অক্ষুন্ন রাখার জন্য তিনি আহ্বান জানান৷

আইজিএম হাসপাতালে রক্তদান শিবির অনুষ্ঠিত
Tags:
Releated Posts
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আরও এক অভিযুক্ত গ্রেফতার, কোটি টাকার জালিয়াতির অভিযোগ
আগরতলা, ২০ জুন: সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান তদন্তে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স (এনসিসি)…
ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ
উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক।…
সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব এবিভিপি, ২২ জুন জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন
কমলপুর, ২০ জুন: সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে সরব হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। এ…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, যোগচর্চায় সচেতনতার বার্তা
আগরতলা, ২০ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগরতলা শহরে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পশ্চিম জেলা যোগা অ্যাসোসিয়েশন…


















