News Flash

Image

আইজিএম হাসপাতালে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মার্চ৷৷ আইজিএম হাসপাতালের চিকিৎসক নার্স টেকনিশিয়ান সফল অন্যান্য কর্মীদের উদ্যোগে শুক্রবার আইজিএম হাসপাতালের ব্লাড ব্যাংকে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ শুক্রবার আইসিএম হাসপাতালের ব্লাড ব্যাংকে আইজিএম হাসপাতালের চিকিৎসক নার্স টেকনিশিয়ান সহ অন্যান্য কর্মীদের যৌথ উদ্যোগে এক মহতি রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ এ নিয়ে দ্বিতীয় বার আইজিএম হাসপাতালে কর্মচারীরা এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করেছেন৷ উল্লেখ্য হাসপাতালের ব্লাড ব্যাংক গুলিতে গত বেশ কিছুদিন ধরেই রক্তের সংকট রয়েছে৷ রক্ত সংকটের কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে৷ সে কারণেই আইসিএম হাসপাতালে কর্মরত কর্মচারীরা এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করেন৷  এদিন দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত রক্তদান শিবিরে শতাধিক চিকিৎসক নার্স টেকনিশিয়ান সহ অন্যান্য কর্মচারীরা রক্তদান করেন৷  এদিন রক্তদান শিবিরে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আইজিএম হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস৷ আইসিএম হাসপাতালে এ ধরনের রক্তদান শিবিরের আয়োজন করায় তিনি সন্তোষ ব্যক্ত করেন৷  অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন আইসিএম হাসপাতালে পরিষেবা এবং পরীর কাঠামোগত উন্নয়ন রাজ্যের জনগণের দৃষ্টি আকৃষ্ট হয়েছে৷ চিকিৎসক নার্স সহ সকল স্তরের কর্মীদের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করে আইসিএম হাসপাতালে মানোন্নয়ন ও গৌরব অক্ষুন্ন রাখার জন্য তিনি আহ্বান জানান৷

Releated Posts

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top