News Flash

  • Home
  • Uncategorized
  • পেনসিলভিনিয়ায় দুই বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে পঁাচ
Image

পেনসিলভিনিয়ায় দুই বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে পঁাচ

attackপেনসিলভিনিয়া, ১০ মার্চ (হি.স.): মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা| সন্দেহভাজন দুই আততায়ীর গুলিতে প্রাণ হারালেন চারজন মহিলা ও একজন পুরুষ সহ মোট পঁাচজন| জখম হয়েছেন আরও ৬ জন| স্থানীয় সময় বুধবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে আমেরিকার পেনসিলভিনিয়ার পিটসবার্গে উইলকিনসবার্গ বরো এলাকায়| এখনও গ্রেফতার করা যায়নি দুই বন্দুকবাজকে| হামলার পিছনে, কোনও জঙ্গি গোষ্ঠীর হাত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ|
স্থানীয় প্রশাসন সূত্রের খবর, রাত ১১টা নাগাদ পিটসবার্গ শহর থেকে ১৩ কিমি দূরে উইলকিনসবার্গে তখন পার্টি চলছিল| এমনই সময় হানা দেয় দুই বন্দুকবাজ| এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা| কিছু বুঝে ওঠার আগেই গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন| ঘটনাস্থলের পাশে বসবাসকারী এক মহিলা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, কমপক্ষে ২০ রাউন্ড গুলির শব্দ তিনি শুনেছেন| খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী| সন্দেহভাজন দুই আততায়ীকে এখনও গ্রেফতার করা যায়নি|

Releated Posts

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026
Scroll to Top