News Flash

  • Home
  • খেলা
  • ওএনজিসি-তে ইন্টার সেক্টর ভলিবল টুর্নামেন্ট জমজমাট : ফাইনাল আজ
Image

ওএনজিসি-তে ইন্টার সেক্টর ভলিবল টুর্নামেন্ট জমজমাট : ফাইনাল আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ।। ওএনজিসি-তে আয়োজিত ইন্টার সেক্টর ভলিবল টুর্নামেন্ট আগামীকাল শেষ হচ্ছে। আজ, শুক্রবার প্রতিযোগিতার দ্বিতীয় দিনে লীগ পর্যায়ের খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল দ্বিতীয় বেলায় প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আজ অনুষ্ঠিত ৪র্থ ম্যাচ ওয়েস্টার্ন সেক্টর (২) ওয়েস্টার্ন সেক্টর(১) ২-১ সেটে জিতেছে।২২-২৫/২৫-২১/২৫-২০ পয়েন্টে জয়ী হয়েছে। ৫ম ম্যাচে আসাম সেক্টর ইস্টার্ন সেক্টরের বিপক্ষে ২-০ সেটে জিতেছে । স্কোর হয়েছে ২৫-১২ ও ২৫-১৩। ষষ্ঠ ম্যাচ ওয়েস্টার্ন-২ মুম্বাই সেক্টর দেরাদুন সেক্টরের বিরুদ্ধে ২-০ সেটে জিতেছে। স্কোর হয়েছে ২৫-১১ ও ২৫-১৪। দিনের প্রথম ম্যাচ মুম্বাই কর্পোরেট সেক্টরের বিরুদ্ধে ২-০ সেটে জিতেছে। স্কোর হয়েছে ২৫-১১ ও ২৫ ১৪। দ্বিতীয় ম্যাচে পশ্চিম সেক্টর দক্ষিণ সেক্টরের বিরুদ্ধে ২-০ সেটে জিতেছে, স্কোর হয়েছে ২৫-১৫ ও ২৫-১৬। তৃতীয় ম্যাচে কর্পোরেট সেক্টর ২-১ সেটে ইস্টার্ন সেক্টরকে পরাজিত করেছে। স্কোর হয়েছিল ২৫-২০, ১৪-২৫ ও ২৬-২৫।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top