News Flash

Image

 টি সি এর অনিয়মের বিরুদ্ধে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ মার্চ৷৷ ইদানিং কালে ত্রিপুরা ক্রিকেট এ্যাসোসিয়েশনে অনিয়ম চলছে৷ শুক্রবার পোষ্ট অফিস চৌমুহনী স্থিত টি সি এ- কার্যালয়ে গিয়ে সভাপতি তপন লোধের হাতে ডেপুটেশন প্রদান করে ক্লাব গুলির সদস্যরা৷
এম বি বি স্টেডিয়ামে ফ্লাড লাইট বসানোর জন্য ১৬ কোটি টাকার টেন্ডার হয়৷ এর অনুমোদন দিয়েছেন একজন সিভিল ইঞ্জিনিয়ার৷ ইলেকট্রিক্যাল বিষয়ে কি করে একজন সিভিল ইঞ্জিনিয়ার অনুমোদন দেন এই নিয়ে প্রশ্ণ তোলেন টি সি এ-র অন্তর্গত ক্লাব গুলি৷ সি পি ডাব্লিউ ডি —র নিয়ম অনুসারে এটা নিয়ম বহিঃভূত কাজ৷ এই সমস্ত একাধিক ঘটনা উত্থাপন করে শুক্রবার পোষ্ট অফিস চৌমুহনী স্থিত টি সি এ- কার্যালয়ে গিয়ে সভাপতি তপন লোধের হাতে ডেপুটেশন প্রদান করে ক্লাব গুলির সদস্যরা৷ এই ঘটনার সঠিক তদন্তের দাবী জানান তাঁরা৷ রাজ্যের ক্রিকেটের উন্নয়নের জন্য টাকা যাতে নয়ছয় না হয় তারও দাবী জানান৷ এদিন ৭ টি ক্লাবের সদস্যরা একত্রিত হয়ে এই ডেপুটেশন প্রদান করে৷ টি সি এ-র এই দুর্নীতির ক্ষেত্রে কোন পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী দিনে উর্ধতন কর্তৃপক্ষের গোচরে নেওয়া হবে বলে জানান তারা৷

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top