News Flash

  • Home
  • Uncategorized
  • নির্মীয়মাণ পাকা ঘরের দেওয়াল ধসে দুই কিশোর গুরুতর জখম
Image

নির্মীয়মাণ পাকা ঘরের দেওয়াল ধসে দুই কিশোর গুরুতর জখম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মার্চ৷৷ কল্যাণপুর থানা এলাকার গৌরাঙ্গ টিলায় ইন্দিরা আবাস যোজনায় নির্মীয়মাণ পাকা ঘরের দেওয়াল ধবসে দুই সুকল পড়ুয়া ছাত্র গুরুতরভাবে আহত হয়েছে৷ আহতরা গৌরব সরকার ও জয়ন্ত নমঃশূদ্র৷ তারা গৌরাঙ্গ টিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র৷ তাদেরকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়৷ জানা যায়, ঐ দুই ছাত্র নির্মীয়মাণ পাকা ঘরের পাশে দাঁড়িয়েছিল৷ হঠাৎ  পাকাঘরের দেওয়াল তাদের উপর ধবসে পড়ে৷ তাতে গৌরব সরকারের পায়ে এবং জয়ন্ত নমঃশূদ্রের মাথায় প্রচন্ড আঘাত লাগে৷ প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ ইন্দিরা আবাস যোজনায় প্রকল্পে ঘর তৈরির গুণগতমান নিয়ে প্রশ্ণ উঠেছে৷ অপেক্ষাকৃত নির্মীয়মাণ নির্মাণ সামগ্রী ব্যবহার করার ফলেই আচমকা দেওয়াল ধবসে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় মানুষের অভিমত৷ কাজের গুণগতমান  পরীক্ষা করে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ এদিকে,  জিবি হাসপাতালে চিকিৎসাধীন জয়ন্ত নমঃশূদ্রের বাবা নৃপেন্দ্র নমঃশূদ্র জানায় ছেলে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল৷ মামার বাড়িতেই এই দুর্ঘটনা ঘটেছে৷ তিনিও কাজের গুণগত মান নিয়ে প্রশ্ণ তুলেছেন৷ ঘটনার সুষ্ঠ তদন্ত হলে আসল রহস্য বেরিয়ে আসবে  বলে এলাকাবাসীর অভিমত৷ উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন স্থানে ইন্দিরা আবাস যোজনা প্রকল্পে ঘর তৈরির ক্ষেত্রে এধরনের দুর্নীতির বহু অভিযোগ রয়েছে৷ এসব অভিযোগের কোন তদন্তই করা হচ্ছে না৷ এই প্রকল্পে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি চলেছে বলেও অভিযোগ৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top