News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজ শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কাল মাধ্যমিক
Image

আজ শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কাল মাধ্যমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷ বুধ ও বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা৷ পরীক্ষা গ্রহণের জন্য সকল ধরনের প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে৷ জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা৷বুধবার থেকে শুরু হতে যাচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই বছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা৷ অপরদিকে বৃহস্পতিবার থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা৷ এই বছর মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য ১ হাজার ৯২ টি বিদ্যালয় থেকে মোট আবেদন জানিয়েছে ৩৮ হাজার ১৩০ জন৷ তাদের পরীক্ষা হবে ৭৭ টি কেন্দ্রের ১৬২ টি ভেনুতে৷ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৮ এপ্রিল৷ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মাদ্রাসা আলিম পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছে ৭ টি মাদ্রাসা থেকে ১২১ জন৷ তাদের পরীক্ষা হবে ৫ টি কেন্দ্রের ৬ টি ভেনুতে৷ অপরদিকে এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য আবেদন জানিয়েছে ৪০৮ টি বিদ্যালয় থেকে ৩৩ হাজার ৪৫৩ জন৷ তারা পরীক্ষায় বসবে ৬৪ টি কেন্দ্রের ১১২ টি ভেনুতে৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১৯ এপ্রিল৷ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মাদ্রাসা ফাজিল পরীক্ষায় বসার জন্য আবেদন করেছে ৩ টি মাদ্রাসা থেকে ৬২ জন৷ তাদের পরীক্ষা হবে ৩ টা কেন্দ্রের ৩ টা ভেনুতে৷ তাদের পরীক্ষা শেষ হবে ৫ এপ্রিল৷ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির বিষয়ে জানাতে গিয়ে সাংবাদিক এমনটা জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ভবতোষ সাহা৷

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top