News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিজেপির বিজয় মিছিলে যাওয়ায় আক্রান্ত মা ও ছেলে
Image

বিজেপির বিজয় মিছিলে যাওয়ায় আক্রান্ত মা ও ছেলে

আগরতলা, ১৩ মার্চ (হি.স.) : বিজয় মিছিলে যাওয়ায় সিপিএমের কর্মীর হাতে আক্রান্ত হয়েছেন মা ও ছেলে। এমনটাই অভিযোগ তুলেছেন ১৮ সূর্যমনি নগর বিধানসভার অন্তর্গত রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা কৌশিক দাস। বিষয়টি পূর্ব থানা জানানো হয়েছে। তাঁদের ঘটনার সাথে জড়িত অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার বিবরণে কৌশিক দাস জানিয়েছেন, তাঁর পরিবারের সদস্যরা সোমবার বিজেপির বিজয় মিছিলে যোগদান করেছিলেন। বিজয় মিছিলে যাওয়ার ফলে ওই এলাকার শংকর রুদ্র পাল নামে এক সিপিএমর নেতা কাজের প্রলোভন দেখিয়ে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে জুতো পেটা করে। পরবর্তী সময়ে এলাকাবাসী ঘটনাটি প্রত্যাক্ষ করে তাঁকে উদ্ধার করে বাড়ি পাঠিয়েছেন। তিনি বাড়িতে ফিরে তাঁর মা রেখা দাসকে গোটা বিষয়টি জানিয়েছেন। তখন তাঁর মা এলাকার কাউন্সিলরের কাছে ঘটনার বিচার চাইতে যান। কিন্তু, পথে সিপিএমর নেতা শংকর পাল ও তার স্ত্রী মিলে রেখা রানী দাসের ওপর দা দিয়ে এলোপাথাড়ি আক্রমণ চালিয়েছেন। তাঁদের চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে ছুটে আসেন স্থানীয় মানুষ। সাথে সাথে খবর দেওয়া হয়েছে পূর্ব থানায়। এদিকে, এলাকাবাসী রেখা রানী দাসকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে শংকর রুদ্র পালকে আটক করে থানায় নিয়ে গেছে।

Releated Posts

বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ

আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত  সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ

আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…

ByByReshmi Debnath Jun 19, 2026

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…

ByByReshmi Debnath Jun 19, 2026

সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন

আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top