News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দূর্ঘটনায় নিহত বিজেপি কর্মীকে শেষ শ্রদ্ধা জানালেন মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

দূর্ঘটনায় নিহত বিজেপি কর্মীকে শেষ শ্রদ্ধা জানালেন মন্ত্রী বিকাশ দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷  দুর্ঘটনায় মৃত বিজেপি কর্মীকে তার মহারানীপুরস্থিত নিজ বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে যান মন্ত্রী বিকাশ দেববর্মা৷ সোমবার সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান তিনি৷ শনিবার বিজয় মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী অটো এবং দূরপাল্লার লরির সংঘর্ষে গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আলমগীর মিয়া নামের এক বিজেপি কর্মীর৷ এই খবর চাউর হতেই এলাকাবাসী সহ পরিবার-পরিজন কান্নায় ভেঙ্গে পড়ে৷ পরবর্তীতে রবিবার সন্ধ্যায় আলমগীরের শেষকৃত্য সম্পন্ন করতে নিজ বাড়িতে নিয়ে আসা হয় মৃতদেহ৷ দলীয় কর্মী আলমগীর মিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা৷  সঙ্গে ছিলেন স্ত্রী৷ মন্ত্রী কথা বলেন দলীয় কর্মী আলমগীর মিয়ার পরিবার-পরিজনদের সঙ্গে৷  পাশে থাকার আশ্বাস দেন তিনি৷ আলমগীরের মৃত্যু খুবই দুঃখজনক এবং তার আত্মার চিরশান্তি কামনা করেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা৷

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top