নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷ দুর্ঘটনায় মৃত বিজেপি কর্মীকে তার মহারানীপুরস্থিত নিজ বাড়িতে শেষ শ্রদ্ধা জানাতে যান মন্ত্রী বিকাশ দেববর্মা৷ সোমবার সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে শ্রদ্ধা জানান তিনি৷ শনিবার বিজয় মিছিল শেষ করে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী অটো এবং দূরপাল্লার লরির সংঘর্ষে গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আলমগীর মিয়া নামের এক বিজেপি কর্মীর৷ এই খবর চাউর হতেই এলাকাবাসী সহ পরিবার-পরিজন কান্নায় ভেঙ্গে পড়ে৷ পরবর্তীতে রবিবার সন্ধ্যায় আলমগীরের শেষকৃত্য সম্পন্ন করতে নিজ বাড়িতে নিয়ে আসা হয় মৃতদেহ৷ দলীয় কর্মী আলমগীর মিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়িতে যান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিকাশ দেববর্মা৷ সঙ্গে ছিলেন স্ত্রী৷ মন্ত্রী কথা বলেন দলীয় কর্মী আলমগীর মিয়ার পরিবার-পরিজনদের সঙ্গে৷ পাশে থাকার আশ্বাস দেন তিনি৷ আলমগীরের মৃত্যু খুবই দুঃখজনক এবং তার আত্মার চিরশান্তি কামনা করেছেন মন্ত্রী বিকাশ দেববর্মা৷

দূর্ঘটনায় নিহত বিজেপি কর্মীকে শেষ শ্রদ্ধা জানালেন মন্ত্রী বিকাশ দেববর্মা
Tags:
Releated Posts
মাটিবাহী ট্রাকের দৌরাত্ম্যে বেহাল বৃদ্ধিনগর–আর কে নগর সড়ক, দ্রুত মেরামতের দাবিতে ক্ষোভ স্থানীয়দের
আগরতলা, ১১ জুন: মাটিবাহী ট্রাকের লাগামহীন যাতায়াতের কারণে বেহাল দশায় পরিণত হয়েছে বৃদ্ধিনগর থেকে কালিনগর হয়ে আর কে…
ডাক পরিষেবা সংক্রান্ত সমস্যা সমাধানে ২৫ জুন ডাক আদালত
আগরতলা, ১১ জুন : ডাক পরিষেবা সংক্রান্ত জনসাধারণের বিভিন্ন অভিযোগ ও সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আগামী ২৫ জুন…
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…


















