News Flash

Image

কাঞ্চনমালায় সামজদ্রোহীদের দৌরাত্ম্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ৷৷  অন্ধকারের সুযোগ নিয়ে জঙ্গলে নির্জন জায়গায় অসামাজিক কাজে যুক্ত স্থানীয় কিছু যুবক৷ ঘটনা আমতলী থানাধিন কাঞ্চনমালা এলাকায়৷
আমতলী থানাধিন কাঞ্চনমালা এলাকার নকুল দাসের বাড়ির নিকট চৌমুহনি বাজার এলাকার এক ব্যক্তির জায়গায়  এলাকার কিছু বখাটে যুবক সন্ধ্যা থেকে একটি পরিত্যক্ত ঘরে কেরাম খেলার বাহানা করে মদের আসর নিয়ে ব্যস্ত হয়ে  পড়ে৷ প্রায় প্রতিদিন এলাকার কিছু যুবক চতুর্দিকে জঙ্গলের মাঝখানে একটি পরিত্যক্ত ঘরে সন্ধ্যার পর থেকেই মদের আসর জামাতে শুরু করে৷ এরপর মদের নেশায় রঙিন  হয়ে বখাটে যুবকদের বিশ্রী কথোপকথন শুরু হয়ে যায়৷ প্রায় প্রতিদিন বখাটে যুবকদের এই কার্যকলাপে আশপাশের বাড়ি ঘরের লোকজন রীতিমত অতিষ্ঠ হয়ে উঠেছে৷  পরিত্যক্ত ঘরের আশেপাশে গিয়ে দেখা গেল শুধু মদের বোতল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে৷ তবে জনবসতিপূর্ণ এলাকায় যুবকদের এই ধরনের কর্মকাণ্ডে সবাই ক্ষোভে ফুঁসছে৷ এলাকার সচেতন মহলের দাবি- এলাকায় সুস্থ পরিবেশ বজায় রাখতে এবং এলাকার সম্মান রক্ষার্থে এলাকার সকলকেই এই ধরনের কর্মকাণ্ড৷

Releated Posts

আমবাসায় বিলাসবহুল গাড়ি থেকে ৩৪৯ বোতল এসকফ ও ১ কেজি গাঁজা উদ্ধার, দুই যুবক গ্রেপ্তার

আমবাসা, ৩ আগস্ট: রাজ্যে নেশাবিরোধী অভিযানে আরও একটি বড় সাফল্য পেল আমবাসা থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

দুর্ঘটনায় গুরুতর আহত গর্ভবতী মহিলা, পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ; মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের দাবি

আগরতলা, ৩ আগস্ট: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক গর্ভবতী মহিলাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। করবুক মহকুমার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top