News Flash

Image

ভূ-কম্পে কেঁপে উঠল লাদাখের লেহ, তীব্রতা ছিল ৩.৫

লেহ (লাদাখ), ১৩ মার্চ (হি.স.) : ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ ৷ সোমবার সকালে কম্পন অনুভূত হয় লাদাখের লেহ জেলায় ৷ তবে কম্পনের তীব্রতা কম থাকায় কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷

কম্পনের তীব্রতা ছিল ৩.৫ ৷ আজ সকালে হঠাৎই কেঁপে ওঠে লাদাখের লেহ জেলা ৷ ভূমিকম্পে আতঙ্ক সৃষ্টি হয় মানুষের মধ্যে ৷ জাতীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৫ ৷
টুইটে ভূমিকম্পের কথা জানানো হয়, জাতীয় ভূমিকম্প কেন্দ্র টুইট করে জানিয়েছে যে, “সোমবার সকাল ১০.৫২-তে লাদাখের লেহতে ৩.৫ তীব্রতার ভূমিকম্প হয়েছে ৷” ভূমিকম্পের উপকেন্দ্র ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল বলে জানিয়েছে জাতীয় ভূমিকম্প কেন্দ্র ৷

Releated Posts

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026

পাপ্পু যাদবের গেরুয়া পোশাকে সংসদে প্রতিবাদ ‘উচিত হয়নি’: সমাজবাদী পার্টির রাম গোপাল যাদব

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে সংসদ চত্বরে গেরুয়া পোশাক পরে স্বতন্ত্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top