News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়া মহকুমায় দেদার বিক্রি হচ্ছে মেয়াদোত্তির্ণ খাদ্য সামগ্রী, প্রশাসন নীরব
Image

তেলিয়ামুড়া মহকুমায় দেদার বিক্রি হচ্ছে মেয়াদোত্তির্ণ খাদ্য সামগ্রী, প্রশাসন নীরব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  মহকুমা প্রশাসন এবং রাজ্য প্রশাসনকে ঘুমে রেখে তেলিয়ামুড়ার একাংশ ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রত্যন্ত এলাকাগুলিতে বিক্রি করছে অহরহ ভাবে৷ মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীনে ১৮ মুড়া পাহাড়ের বিভিন্ন জনপদ গুলিতে মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর রমরমা ব্যবসা চলছে৷
মহকুমা প্রশাসন এবং রাজ্য প্রশাসনকে ঘুমে রেখে তেলিয়ামুড়ার একাংশ ব্যবসায়ীরা মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রত্যন্ত এলাকাগুলিতে বিক্রি করছে অহরহ ভাবে৷ অবুঝ জনজাতি অংশের মানুষজন ব্যাপারটা উপলব্ধি করতে পারছে না৷ মূলত মুঙ্গিয়াকামি আর ডি ব্লকের অধীনে ১৮ মুড়া পাহাড়ের বিভিন্ন জনপদ গুলিতে মেয়াদ উত্তীর্ণ সামগ্রীর রমরমা ব্যবসা চলছে৷ আদতে আঠারোমুড়া পাহাড়ের বিভিন্ন উপজাতি পল্লীগুলিতে শিক্ষার মান একেবারে তলানিতে৷ এই  সুযোগকে কাজে লাগিয়ে তেলিয়ামুড়া , আমবাসা, কুমারঘাট সহ আগরতলার বিভিন্ন এলাকার কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন কোম্পানির মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী গুলি জনজাতিদের দোকানিদের কাছে বিক্রি করে যাচ্ছে৷ পরে ঐসব দোকানীরা মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রী এলাকারই অবুঝ জনজাতিদের কাছে বিক্রি করছে৷ এছাড়া ঠান্ডা পানীয় এবং বেকারি শিল্পের বিভিন্ন সামগ্রী বিক্রি হচ্ছে দেদার ভাবে জনজাতি পল্লীগুলিতে৷ অভিযোগে জানা যায় আমবাসা এলাকার  ব্যবসায়ী রাধাকৃষ্ণ কোম্পানির নমকিন বুঝিয়া বিক্রি করে যায়  জনজাতির দোকানিদের কাছে৷ অভিযোগে জানা যায় ওই নমকিন , বুঝিয়া তৈরি হয়েছিল সেপ্ঢেম্বর মাসের ৪ তারিখ ২০২২৷ জানা যায় ওই নমকিন , বুঝিয়ার গায়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার জন্য তিন মাস লেখা থাকে৷ কিন্তু তিন মাস অতিক্রান্ত হয়ে বর্তমানে মার্চ মাস চলছে৷ স্বাভাবিকভাবেই ওই সামগ্রীর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়৷ এরপরেও মেয়াদ উত্তীর্ণ সামগ্রী গুলি অহরহভাবে বিক্রি হচ্ছে জনজাতি পল্লী গুলিতে৷
এ ব্যাপারে মহকুমা প্রশাসনের কোন হেলদোল নেই৷ তবে তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিকরা যাতে  অতিসত্বর জনপদ বিভিন্ন দোকানগুলিতে হানাদারী চালিয়ে মেয়াদ উত্তীর্ণ সামগ্রি গুলি বাজেয়াপ্ত করে সেই দাবী উঠেছে৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top