News Flash

  • Home
  • খেলা
  • স্পোর্টস কারাতে সংস্থার উদ্যোগে মার্শাল আর্ট এর প্রস্তুতি জোরকদমে
Image

স্পোর্টস কারাতে সংস্থার উদ্যোগে মার্শাল আর্ট এর প্রস্তুতি জোরকদমে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ।। জোরকদমে চলছে প্রস্তুতি। আসন্ন মরশুমে সাফল্য পাওয়ার জন্য। ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার উদ্যোগ। প্রান্তিক ক্লাবে খেলোয়াড়দের প্রস্তুতি দেখতে রবিবার হাজির হয়েছিলেন রাজ্য সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত। অত্যন্ত দক্ষতা এবং নিপুনতার সঙ্গে খেলোয়াড়দের অনুশীলন দিচ্ছেন কোচ কৃষ্ণ সূত্রধর। ইতিমধ্যে ওই সেন্টার থেকে প্রতিক্ষা সাহা, রীধিমা পাল, বৈভব দেবনাথ, আষুশি মজুমদার এবং আরশি মজুমদার রাজ্যের পাশাপাশি জাতীয় আসরে সাফল্য পেয়েছে। সাফল্যের ধারা যাতে আগামীদিনেও বজায় থাকে তা মাথায় রেখেই চলছে প্রস্তুতি। এদিন খেলোযাড়দের সঙ্গেও দীর্ঘসময় কথা বলেন রাজ্য সংস্থার সভাপতি। কার কী সমস্যা, উন্নতি করতে কার কী দরকার যাবতীয় কিছু জেনে নেন সভাপতি। পাশাপাশি প্রশিক্ষণরত শিক্ষার্তীদের উৎসাহিতও করেন। খেলোয়াড়দের সুরক্ষায় মার্শাল আর্ট অত্যন্ত জরুরি। তা মাথায় রেখেই উন্নত প্রশিক্ষণ দিয়ে চলছেন কোচ তথা রাজ্য সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর।

Releated Posts

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top