News Flash

  • Home
  • খেলা
  • অতনুর হাত ধরে সহজ জয় ছিনিয়ে সেমিতে কুমারঘাট ওল্ডস্
Image

অতনুর হাত ধরে সহজ জয় ছিনিয়ে সেমিতে কুমারঘাট ওল্ডস্

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ।।সেমিফাইনালে কুমারঘাট ওল্ভস। রবিবার কোয়ার্টার ফাইনালে  কুমারঘাট ওল্ভস ৬ উইকেটে পরাজিত করে ক্লাব আপনজনকে। কুমারঘাট মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত টি-‌২০ ক্রিকেটে। অতনু দেবের দুরন্ত অলরাউন্ড পারফরম্যান্সে জয় পায়  কুমারঘাট ওল্ভস। কালিবাড়ি মাটে অনুষ্ঠিত ম্যাচে এদিন সকালে টসে জয়লাভ করে ক্লাব আপনজন নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান করে। দলের পক্ষে ডি কে ৪৮ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৫৫, বিরোশ সিনহা ২৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১, বিক্রম দে ১২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং গীরবন ১১ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান।  কুমারঘাট ওল্ভসের পক্ষে অতনু দেব (‌৩/‌২৮) এবং লিপন দে (‌২/‌২২) সফল বোলার। জবাবে খেলতে নেমে অতনু দেবের ঝড়ো ব্যাটিংয়ে সহজেই জয়ের লক্ষ্যে পৌছে যায়  কুমারঘাট ওল্ভস‌‌। দলের পক্ষে অতনু দেব ৩২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৯ রানে এবং গৌরব দাস ৬ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৭ রানে অপরাজিত থেকে যায়। এছাড়া দলের পক্ষে জয় প্রকাশ সিনহা ২৪ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২ এবং দলনায়ক বিশ্বজিৎ ধর ৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। ক্লাব আপনজনের পক্ষে দীপায়ন (‌২/‌২৭) সফল বোলার। ‌

Releated Posts

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top