News Flash

  • Home
  • খেলা
  • সুপার ডিভিশন জয় ছিনিয়ে সংহতি সুরক্ষিত, কসমো-এর অবনমন
Image

সুপার ডিভিশন জয় ছিনিয়ে সংহতি সুরক্ষিত, কসমো-এর অবনমন

সংহতি:- ৩১৯/৬(৫০)

কসমোপলিটন:- ২১৭/১০(৪৩.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ।। দুর্দান্ত জয় সংহতির। এর সুবাদে সুপার ডিভিশনে টিকে থাকার বিষয়টা সুনিশ্চিত হলো। পক্ষান্তরে বিজিত কসমপলিটনের কাছে অবনমনটাও একেবারে নিশ্চিত হলো আজ। খেলা ছিল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটের ফিরতি লেগের। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সংহতি ক্লাব বনাম কসমোপলিটন ক্লাবের ম্যাচ। দু-দলের আরো একটি করে ম্যাচ বাকি রয়েছে। তবুও কসমোপলিটনের ঐকান্তিক ইচ্ছে ছিল অন্ততঃপক্ষে একটা জয়ের স্বাদ উপভোগের। কার্যত সংহতি ১০২ রানের ব্যবধানে কসমোপলিটনকে পরাজিত করেছে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে কসমোপলিটন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। শুরুতে ব্যাটিংয়ের সুযোগ কাজে লাগায় সংহতি। নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩১৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে কৌশল আচার্যের ১১৯ রানের পাশাপাশি অধিনায়ক নিরুপম সেন চৌধুরীর ৭৩ রান, সম্রাট সূত্রধরের ৫২ রান ও অমিত আলীর ৩৮ রান উল্লেখযোগ্য। কৌশল ১২৫ বল খেলে ১৩ টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১৯ রান সংগ্রহ করে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও্ জিতে নেয়। কসমোপলিটনের রিয়াজ উদ্দিন দুটি এবং দেবপ্রসাদ সিংহ, সাহিল সুলতান, ইন্দ্রজিৎ দেবনাথ ও সৌরভ দাস একটি করে উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে কসমোপলিটনের ব্যাটার্সদের মধ্যে উৎসাহ ও উদ্যোগের ঘাটতি না থাকলেও তিন শতাধিক রানের টার্গেট তাদের পক্ষে দুরূহ ঠেকে। ৪৩.৪ ওভার খেলে ২১৭ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। দলের পক্ষে সৌরভ দাসের অপরাজিত ৪৩ রান এবং অভিষেক শর্মা ও নিনাদ কদম দুজনের ৪০ করে রান উল্লেখ করার মতো। সংহতির স্বরাব সাহানি, সঞ্জয় মজুমদার ও নিরুপম সেন চৌধুরী প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। এছাড়া, শাহরুখ হোসেন, প্রতীক সারগাড়ে, অমিত আলী ও সম্রাট সূত্রধর পেয়েছে একটি করে উইকেট।

Releated Posts

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top