News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরার কুমারঘাটে ৩৪ লক্ষ টাকার গাঁজা বাজেয়াপ্ত আসাম রাইফেলস-এর
Image

ত্রিপুরার কুমারঘাটে ৩৪ লক্ষ টাকার গাঁজা বাজেয়াপ্ত আসাম রাইফেলস-এর

কুমারঘাট (ত্রিপুরা), ১২ মার্চ (হি.স.) : নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পেয়েছে ত্রিপুরায় নিয়োজিত আসাম রাইফেলস।

আগরতলা সেক্টরের আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়নের ইনস্পেক্টর জেনারেল আসাম রাইফেলস (ইস্ট)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আজ উনকোটি জেলার কুমারঘাটে ৩৪ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়েছে।

জানা গেছে, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে রাধানগর ব্যাটালিয়ন অভিযানে নেমে মাদক সরবরাহে ব্যবহৃত টিআর ০১ এটি ১৮৪০ নম্বরের একটি টাটা ম্যাজিক আটকে তা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে গাঁজাগুলি। এর সঙ্গে গাঁজা পাচারে ব্যবহৃত ম্যাজিকও বাজেয়াপ্ত করা হয়েছে।
বাজেয়াপ্তকৃত গাড়ি এবং গাঁজা তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য রাধানগর ব্যাটালিয়নের পক্ষ থেকে কুমারঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top