News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাই-সাইকেলে করিমগঞ্জের শনবিল থেকে গুয়াহাটি এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুবকের, মুগ্ধ হিমন্তবিশ্ব

বাই-সাইকেলে করিমগঞ্জের শনবিল থেকে গুয়াহাটি এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুবকের, মুগ্ধ হিমন্তবিশ্ব

গুয়াহাটি, ১১ মার্চ (হি.স.) : ৩৫ দিনে ৩৭০ কিলোমিটার সড়ক পথে বাই-সাইকেলে যাত্রা করে গুয়াহাটি পৌঁছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করলেন করিমগঞ্জের শনবিল এলাকার জনৈক যুবক।

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাসাক্ষাৎ করতে প্রায় এক মাস আগে গুয়াহাটি এসেছিলেন করিমগঞ্জ জেলাধীন রাতাবাড়ি বিধানসভা এলাকার অন্তর্গত শনবিল অঞ্চলের কালিবাড়ির নবীনগ্রামের পুলক নমঃশূদ্র ওরফে টিঙ্কু। অবশেষে নাছোড় পুলক আজ শনিবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার সাক্ষাৎ পেয়েছেন।

মুখ্যমন্ত্রী ড. শর্মা আজ দুপুরে তাঁর অফিশিয়াল টুইটার হ্যান্ডলে পুলক এবং তাঁর যুগ্ম ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ করিমগঞ্জ জেলার কালিবাড়ি নবীনগাঁওয়ের বাসিন্দা টিঙ্কু নমশূদ্ৰের সঙ্গে সাক্ষাৎ করে আপ্লুত হয়েছি। তিনি আমার সঙ্গে দেখা করতে ৩৫ দিন সাইকেল চালিয়ে প্ৰায় ৩৭০ কিলোমিটার রাস্তা অতিক্ৰম করে গুয়াহাটিতে এসে উপস্থিত হয়েছে। তাঁর আন্তরিকতার জন্য তাঁকে অফুরন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। এ ধরনের স্নেহ ও ভালোবাসা জনসাধারণের কল্যাণের স্বাৰ্থে অটল হয়ে থাকতে সব সময় আমাকে অনুপ্ৰেরণা প্রদান করবে৷’প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর সঙ্গে একটু দেখা করার আশায় গত একমাস ধরে গুয়াহাটি মহানগরীতে ঘুরছিলেন টিঙ্কু। আবেগে নিজের শরীরে মুখ্যমন্ত্রীর ছবি সংবলিত উলকিও এঁকেছেন তিনি। আজ শনিবার সকালে মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে তাঁর সঙ্গে দেখা করে তাঁকে ফুলাম গামোছা ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান রিঙ্কু। মুখ্যমন্ত্রী তাঁর বাই-সাইেকেলের হ্যান্ডসবারে ধরে যুগ্ম ফটোও তুলেছেন। পরে আবার পুলককে ধন্যবাদ জানিয়ে তাঁকে মিষ্টিমুখ করিয়েছেন মুখ্যমন্ত্রী ড. শর্মা।হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে দেখা করে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হলে টিঙ্কু জানান, মুখ্যমন্ত্রী নয়, ঈশ্বরের সঙ্গে দেখা করেছেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী বলেছেন, করিমগঞ্জে গেলে আবার তাঁর সঙ্গে দেখা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top