News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করার দাবি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের
Image

 হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করার দাবি হিউম্যান রাইটস অর্গানাইজেশনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ এভাবে নির্বাচনোত্তর সন্ত্রাস অব্যাহত থাকলে ভবিষ্যতে কোন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন না নাগরিকরা৷ অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে এবার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়৷ কিন্তু ভোট গ্রহণের পর থেকেই বিরোধী দলের কর্মী-সমর্থক ও ভোটারদের হুমকি বাড়ি করে মামলা সম্পদ বিনষ্ট করা সহ নানা হিংসাত্মক কার্যকলাপ অব্যাহত রয়েছে৷ এ ধরনের হিংসাত্ব কার্যকলাপ কোনভাবেই কাম্য নয়৷ অবিলম্বে হিংসাত্মক কার্যকলাপ বন্ধ করার দাবি জানিয়েছে ত্রিপুরা হিউমেন রাইটস অর্গানাইজেসন৷ নির্বাচন পরবর্তী হিংসা এবং সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার  ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়৷ রাজ্য সরকারের কাছে আহ্বান জানান অবিলম্বে হিংসার ঘটনা বন্ধ করার জন্য৷  নির্বাচন পরবর্তী হিংসা এবং সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার  ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়৷ ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সম্পাদক তথা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ বলেন নির্বাচনের পর থেকে রাজ্য জুড়ে হিংসার ঘটনা ঘটছে৷ ফলাফল ঘোষণার পর স্পষ্ট হয়েছে বিজেপি-আই পি এফ টি জোট ক্ষমতায় এসেছেন৷ ৪০ শতাংশ ভোট পেয়ে তারা ক্ষমতায় এসেছেন৷ তবে এই পরাজয় সকলকে মেনে নিতেই হবে৷ এই ক্ষেত্রে সকলে আশা করেছিল নির্বাচন কমিশন যে ভাবে ফলাফল পরবর্তী সময়ে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন তা সঠিক ভাবে কার্যকর হবে৷  এই বার কোন অশান্তির ঘটনা ঘটবে না বলে সকলেরই আশা ছিল৷ কিন্তু এটা শেষ পর্যন্ত হয়নি৷ ২ মার্চ থেকে এখনো পর্যন্ত ১ হাজারের মত এই হিংসার ঘটনা ঘটেছে৷ পরীক্ষা চলাকালীন সময়ে এই ঘটনা অত্যন্ত উদ্বেগ জনক৷ তাই রাজ্য সরকারের কাছে আহ্বান জানান অবিলম্বে হিংসার ঘটনা বন্ধ করার জন্য৷ ভোট দেওয়া কোন অপরাধ নয়৷ তবে কেন তাদের উপর আক্রমণ হানিয়ে আনা হবে এই নিয়ে প্রশ্ণ তোলেন তিনি৷ এই অবস্থায় আগামী দিনে আর ভোট দিতে যাবে না বলে আশঙ্কা ব্যক্ত করেন ত্রিপুরা হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সম্পাদক তথা বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ৷ বুধবার নতুন মন্ত্রীসভা শপথ নেবেন৷ তাই তাদের উদ্দেশ্যে সংযত হয়ে বিজয় উৎসব  কারার আহ্বান জানান তিনি৷

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top