News Flash

Image

 উদয়পুরে বোমা নিক্ষেপে আহত মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ বোমা নিক্ষেপে আহত মহিলা৷ ঘটনা মঙ্গলবার সকাল সাড়ে দশটার নাগাদ উদয়পুরের রাজনগর শীতলা বাড়ি এলাকায়৷ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সেই মহিলা৷ রাজনৈতিক প্রতিহিংসা মূলক ঘটনার সাক্ষী রইল মন্দির নগরী৷ মঙ্গলবার দিন দুপুরে বোমা নিক্ষেপের এই ঘটনায় গুরুতর আহত হয় এক মহিলা৷ ঘটনা মঙ্গলবার দুপুরে মন্দির নগরী উদয়পুরের রাজনগর শীতলা বাড়ি এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায় এলাকার বাসিন্দা পারুল বালা দাস নিজ বাড়ি থেকে রাস্তার পাশে স্নান করার জন্য যাওয়া সময় আচমকা ওনার সামনে একটি বোম বিস্ফোরণ ঘটে৷ এতে পারুল বালা দাস গুরুতর ভাবে আহত হন৷ স্থানীয়রা বিকট শব্দ শুনতে পেয়ে ঘর থেকে বেরিয়ে দেখতে পান রাস্তার পাশে সংজ্ঞাহীন অবস্থায় পরে রয়েছে পারুল বালা দাস৷ সাথে সাথে পরিবারের লোকজন সহ এলাকাবাসিরা সংজ্ঞাহীন অবস্থায় পারুল বালা দাসকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর আহত পারুল বালা দাসকে গোমতী জেলা হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখেন৷ গোমতী জেলা হাসপাতালের চিকিৎসক অজয় দাস জানান সংজ্ঞাহীন অবস্থায় পারুল বালা দাসকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল৷ হাসপাতালে নিয়ে আসার পর জ্ঞান ফিরে আসে পারুল বালা দাসের৷ বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷  

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top