News Flash

  • Home
  • খেলা
  • ৭ম জয় ছিনিয়ে চ্যাম্পিয়নের আরও কাছে স্ফুলিঙ্গ, হেরেই চলেছে কসমো
Image

৭ম জয় ছিনিয়ে চ্যাম্পিয়নের আরও কাছে স্ফুলিঙ্গ, হেরেই চলেছে কসমো

স্ফুলিঙ্গ-‌৩১৫

কসমোপলিটন-‌১১৭

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ।।স্ফুলিঙ্গের গড়া পাহাড় সমান রানের নীচে চাপা পড়লো কসমোপলিটন ক্লাব। সহজেই কসমোপলিটন ক্লাবকে পরাজিত করে খেতাবের দৌড়ে আরেককদম এগিয়ে গেলো মণিশঙ্কর মুড়াসিংরা। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্ফুলিঙ্গ ১৯৮ রানের বড় ব্যবধানে পরাজিত করে কসমোপলিটন ক্লাবকে। বিজয়ী দলের আনন্দ ভৌমিক প্রথমে ব্যাট হাতে ৬৭ রান করার পর বল হাতে ৩ উইকেট তুলে নিয়ে দলকে বড় ব্যবধানে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নিয়েছেন। বিক্রম কুমার দাস, বিক্রম দেবনাথ এবং আনন্দ ভৌমিক-‌ ওই ত্রয়ীর হাত ধরে বড় স্কোর গড়লো খেতাবের অন্যতম দাবিদার স্ফুলিঙ্গ ক্লাব। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে স্ফুলিঙ্গ ক্লাব নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে পাহাড় সমান ৩১৫ রান করে। দলের পক্ষে ওপেনার বিক্রম কুমার দাস ৬৮ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৭৬, বিক্রম দেবনাথ ৪৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৮, আনন্দ ভৌমিক ৫০ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৭, জয়দীপ বনিক ৫০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৮, মণিশঙ্কর মুড়া সিং ২৬ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং অভিজিৎ সরকার ৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৪ রান। কসমোপলিটনের পক্ষে রিয়াজ উদ্দিন (‌৫/‌৬২) এবং সৌরভ দাস (‌২/‌৬৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে কসমোপলিটন ক্লাব‌‌‌ স্ফুলিঙ্গের গড়া বিশাল রানের নীচে চাপা পড়ে মাত্র ১১৭ রান করতে সক্ষম হয়। দলনায়ক পল্লব দাস এবং শেষের দিকে দেবপ্রসাদ সিনহা যদি সাময়িক প্রতিরোধ গড়ে না তুলতেন তাহলে দলীয় স্কোর ৫০ রানের গন্ডিও হয়তোবার পার হতে পারতো না। পল্লব ৪৯ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ৪১, দেবপ্রসাদ ১৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪, অমেয়া সুমন ১৯ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। স্ফুলিঙ্গের পক্ষে আনন্দ ভৌমিক (‌৩/‌১৮), জয়দীপ ভট্টাচার্য (৩/‌৩১‌) এবং চিরঞ্জীৎ পাল (‌২/‌৫০) সফল বোলার।‌‌‌‌

Releated Posts

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026

অ্যাথলেটিক্সকে বিদায় জানালেন এশিয়ান গেমসে সোনা জয়ী ভারতের প্রথম হেপ্টাথলিট স্বপ্না বর্মণ

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চোট-আঘাতের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের ইতি টেনে অ্যাথলেটিক্স থেকে অবসরের ঘোষণা করলেন এশিয়ান গেমসে হেপ্টাথলনে…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top