News Flash

  • Home
  • দিনের খবর
  • মৈত্র কমিটির সদস্য বদলের আর্জি খারিজ হাইকোর্টে
Image

মৈত্র কমিটির সদস্য বদলের আর্জি খারিজ হাইকোর্টে

কলকাতা, ৬ মার্চ (হি. স.) : মৈত্র কমিটির একজন সদস্যকে বদলের আর্জি খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশ, কৌশিক চক্রবর্তীকে পদন্নোতি দেওয়া হোক। কিন্তু তিনি কমিটির সদস্য হিসেবে কাজ চালিয়ে যাবেন।

নিয়োগের ক্ষেত্রে সব চাকরিপ্রার্থীদের জন্য সম নম্বর মূল্যায়ন কীভাবে করা হবে? তার জন্য গঠিত হয়েছিল মৈত্র কমিটি। মৈত্র কমিটিতে যে সদস্যরা রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন কৌশিক চক্রবর্তী। তাঁকে পদন্নোতি দিয়ে স্থানান্তর করার আবেদন জানিয়েছিল স্কুল শিক্ষা দফতর। তবে মৈত্র কমিটির থেকে কৌশিক চক্রবর্তীকে বদল করার আবেদন নাকচ করে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বিগত এক দশকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বেড়েছে গড় নম্বরের হার। সেক্ষেত্রে পিছিয়ে পড়ছেন আগে পাশ করা চাকরিপ্রার্থীরা। সেই সমস্যার কীভাবে সমাধান করা যাবে, তা ঠিক করতেই এই মৈত্র কমিটি গঠন করা হয়েছিল। এই মৈত্র কমিটির সিদ্ধান্ত ‘ইতিহাস’ হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সূত্রের খবর, কমিটির কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। এই মুহূর্তে কমিটি সদস্য বদল করলে সমস্যা বাড়বে।

Releated Posts

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026

বেনামি সম্পত্তি তদন্তে জামুইয়ে একাধিক জায়গায় ইওইউ-র হানা, জিলা পরিষদ সভানেত্রী ও স্বামীকে ঘিরে তদন্ত

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের জামুই জেলায় কথিত বেনামি সম্পত্তি মামলার তদন্তে মঙ্গলবার একযোগে একাধিক জায়গায় তল্লাশি চালাল…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top