News Flash

  • Home
  • দিনের খবর
  • দেগঙ্গায় আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকা, আহত ২
Image

দেগঙ্গায় আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকা, আহত ২

দেগঙ্গা, ৬ মার্চ (হি. স.) : বাজারে মাল সরবরাহ করাকে কেন্দ্র করে আইএসএফ-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দেগঙ্গার বেড়াচাঁপা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ইয়াজপুর এলাকা। ঘটনায় দুইপক্ষের দু’জন আহত হন।একজন বিশেষভাবে সক্ষম এক আইএসএফ কর্মীকে মারধর কর হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি এক তৃণমূল কর্মীকে আইএসএফ কর্মীরা লাঠি নিয়ে মারধর করেছে বলে অভিযোগ।

আক্রান্ত তৃণমূল কর্মী বাবুসোনা মণ্ডলের অভিযোগ, ১১ জন আইএসএফ কর্মী মিলে তাঁকে মারধর করেছে। এদিকে আইএসএফ কর্মী ঝন্টু মণ্ডলের পরিবারের অভিযোগ তিনি আইএসএফকে সমর্থন করেন বলেই তাঁর উপর হামলা চালিয়েছে তৃণমূল কর্মীরা। দেগঙ্গা থানার পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর পুলিশ পিকেট বসানো হয় এলাকায়। সোমবার দেগঙ্গা থানায় দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পুলিশ জানিয়েছে, বাজারে মাল সরবরাহ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল। এর মধ্যে রাজনীতি নেই।

Releated Posts

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে জম্মু-কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনা করব, অভিযোগ নয়: ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর সফররত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলটির পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে…

ByByNews Desk Aug 19, 2026

দুর্গাপুজোর আগে বনকর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ আগস্ট (আইএএনএস): দুর্গাপুজোর আগে রাজ্যের বন দপ্তরের কর্মী ও আধিকারিকদের জন্য বিশেষ উপহারের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 18, 2026

এইমস দিল্লিতে অ্যাঞ্জিওপ্লাস্টি হল স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার, বর্তমানে স্থিতিশীল

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জে. পি. নাড্ডার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল…

ByByNews Desk Aug 18, 2026

জম্মু-কাশ্মীরে পৃথক দুই পথ দুর্ঘটনায় কিশোর নিহত, আহত ১৭

জম্মু, ১৮ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীরে মঙ্গলবার পৃথক দুটি পথ দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু হয়েছে। দুই দুর্ঘটনায় মোট ১৭…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top