News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ফটিকরায়ে বসতবাড়ি ও দোকানপাট ভাঙচুর, আহত ১
Image

ফটিকরায়ে বসতবাড়ি ও দোকানপাট ভাঙচুর, আহত ১

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ মার্চ৷৷ গত ২রা মার্চ ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের  গণনার পর বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজনৈতিক কর্মীদের উপর হামলা, পাল্টা হামলা লেগেই রয়েছে৷ এর অঙ্গ হিসাবে ৫১ ফটিকরায় বিধানসভার অন্তর্গত প্যাঁচারডর গ্রামের কৃষ্ণ কুমার সিনহার বাড়িতে, দোকান ঘর ভাঙচুর, বসত ঘর ভাঙচুর, বাড়ির সীমানার বেরা ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেন গৃহকর্তী৷ যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের কাউকেই পাওয়া যায়নি৷ জানা হামলা পাল্টা হামলায় এক ব্যক্তির হাতে কোপ পড়েছে৷ বর্তমানে তিনি জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷ দুই পক্ষের  মামলার কারণে কৃষ্ণ কুমারের দুই ছেলে জেল হেফাজতে রয়েছে৷ কৃষ্ণ সিনহার অন্য ছেলে  অজিত কুমার সিনহা আবার আসাম  রাইফেলস-এ চাকুরী করেন৷ সেই সুবাদে   জেলাশাসক এর তৎপরতায় তার বাড়িতে পুলিশ পিকেট  বসানো হয়েছে৷ বর্তমানে ওই এলাকায় শান্তির পরিবেশ রয়েছে৷

Releated Posts

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও রেশন সমস্যার প্রতিবাদে সিপিআই(এম)-এর ডেপুটেশন

আগরতলা, ২১ আগস্ট: নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং রেশন ব্যবস্থার নানা সমস্যার প্রতিবাদে খাদ্য ও জনসংভরন দপ্তরের অধিকর্তার…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

৪ সেপ্টেম্বর থেকে ৭২ ঘণ্টার বন্ধের ডাক আত্মসমর্পণকারী  এনএলএফটি – এটিটিএফ  সদস্যদের

আগরতলা, ২১ আগস্ট: আত্মসমর্পণকারী এনএলএফটি  ও এটিটিএফ সদস্যদের পুনর্বাসন সংক্রান্ত দাবি-দাওয়া রাজ্য সরকার পূরণ করছে না—এই অভিযোগে আগামী…

ByByReshmi Debnath Aug 21, 2026

পুর নিগমের আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তদন্তের নির্দেশ মানবাধিকার কমিশনের

আগরতলা, ২১ আগস্ট: আগরতলা পুর নিগমের এক সহকারী পুর কমিশনারের বিরুদ্ধে এক দম্পতিকে হেনস্থা, অপমান এবং শারীরিকভাবে হেনস্থা…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

আগরতলা শহরে অনুমতি ছাড়া অটো চলাচল রুখতে ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ২১ আগস্ট: আগরতলা পুর নিগম এলাকার নির্ধারিত সীমার বাইরে অনুমতি ছাড়া অটো-রিকশা চলাচল রুখতে বিশেষ অভিযান শুরু…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top