News Flash

Image

গুয়াহাটি রেলওয়ে স্টেশনে ড্রাগস বাজেয়াপ্ত, ধৃত এক

গুয়াহাটি, ৫ মার্চ (হি.স.) : শনিবার বঙাইগাঁও রেলওয়ে স্টেশনে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল থেকে প্রায় ১.৭০ কোটি টাকার মাদক উদ্ধারের পর আজ রবিবার সকালে গুয়াহাটি রেলস্টেশনে রেল পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের হেরোইন। মাদক পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃতকে বরপেটা জেলার ভালুকি শালমারা গ্রামের বাসিন্দা আজমত আলি (২৪) বলে শনাক্ত করা হয়েছে।

জানা গেছে, আজ রবিবার সকালে দিল্লিগামী কামরূপ এক্সপ্রেসে রুটিন তালাশি অভিযান চালিয়েছিল রেল পুলিশ। তালাশিতে ট্ৰেনের একটি কামরায় এক যাত্রীর ব্যাগে তালাশি চালিয়ে উদ্ধার করা হয় চারটি সাবান কেসে ভর্তি ৭৫ গ্রাম হেরোইন। রেল পুলিশের তালাশির সময় ট্রেন থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ধৃত আজমত আলি, কিন্তু রেল পুলিশ পিছু ধাওয়া করে তাকে পাকড়াও করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত নাকি স্বীকার করেছে, হেরোইনগুলি সে ডিমাপুর থেকে সংগ্রহ করেছিল। তার স্বীকারোক্তির ভিত্তিতে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আজমত আলিকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, গতকাল শনিবার বঙাইগাঁও রেলওয়ে স্টেশনে দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল থেকে প্রায় ১.৭০ কোটি টাকার মাদকদ্ৰব্য ১৭০ গ্রাম হেরোইন এবং ৮,০০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছিল রেলপুলিশ। জানা গেছে, গজরাজ ইন্টেলিজেন্স-এর তথ্যের ভিত্তিতে বঙাইগাঁও স্টেশনে ব্রহ্মপুত্র মেল আটকে তাতে তালাশি চালিয়ে এই সাফল্য লাভ করেছে রেল পুলিশ।

Releated Posts

ভবিষ্যতের চাকরির বাজারে সেমিকন্ডাক্টর, এআই ও গ্রিন এনার্জির গুরুত্ব বাড়বে, যুবসমাজকে প্রস্তুত থাকার আহ্বান হিমন্তের

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার রাজ্যের ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের ভবিষ্যতের কর্মসংস্থানের সুযোগের জন্য…

ByByNews Desk Jun 18, 2026

অসম বিধানসভার উপ-স্পিকার পদে বিজেপির প্রার্থী ড. হ্যাবে টেরন, ঘোষণা হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১৮ জুন (আইএএনএস): অসম বিধানসভার উপ-স্পিকার পদের জন্য বিজেপি বিধায়ক ড. হ্যাবে টেরনকে শাসক জোটের প্রার্থী হিসেবে…

ByByNews Desk Jun 18, 2026

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top