News Flash

Image

৩০ মাৰ্চ অসমের ছয় জেলায় বিশেষ টেট পরীক্ষা, ঘোষণা শিক্ষামন্ত্রী ডা. পেগুর

গুয়াহাটি, ৫ মার্চ (হি.স.) : আগামী ৩০ মাৰ্চ অসমের ছয়টি জেলায় বিশেষ টেট পরীক্ষার দিন ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু।

অসমের শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু জানান, রাজ্যের ছয়টি তফশিলভুক্ত জেলার জন্য আগামী ৩০ মাৰ্চ শিক্ষকদের যোগ্যতা পরীক্ষা (টেট) অনুষ্ঠিত হবে। যে সব জেলায় টেট পরীক্ষা হবে সেগুলি কোকরাঝাড়, বাকসা, ওদালগুড়ি, ডিমা হাসাও, কারবি আংলং এবং পশ্চিম কারবি আংলং।

টেট-এর জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সে অনুযায়ী পরীক্ষাটি চলতি ২০২৩ সালের ৩০ মার্চ অনুষ্ঠিত হবে। এর জন্য অনলাইনে আবেদন প্রাপ্তি ৫ মার্চ থেকে শুরু হবে এবং জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ। ই-অ্যডমিট কার্ড ১৫ মার্চ থেকে জারি করার কথা বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

শিক্ষামন্ত্রী বলেন, বিশেষ টেট বিশেষকরে এই ছয়টি তফশিলভুক্ত জেলাগুলির জন্য পরিচালিত হচ্ছে যাতে স্থানীয় জনগণের চাহিদা মেটে এবং তাঁদের আরও ভালো শিক্ষার সুযোগ প্রদান করা যায়।

তবে বিজ্ঞপ্তিতে আরও লেখা হয়েছে, যে কোনও অনিবার্য পরিস্থিতিতে পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণ করা হতে পারে।

এদিকে, সরকারের এই পদক্ষেপকে বহু শিক্ষাপ্রেমী স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, সরকারের এই পদক্ষেপে ওই সব এলাকায় শিক্ষার মান উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top