News Flash

Image

দক্ষিণ কামরূপের গরৈমারি বাজারে ড্রাগস সহ গ্রেফতার পাচারকারী

গরৈমারি (অসম), ৫ মাৰ্চ (হি.স.) : দক্ষিণ কামরূপের গরৈমারি মিলিজুলি বাজারে শনিবার রাতে ড্ৰাগস সহ এক পাচারকারী যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। আটক ড্ৰাগস পাচারকারী যুবক গরৈমারি মহিমারি গ্রামের হারুনাল শেখ বলে পরিচয় শনাক্ত হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার রাতে স্থানীয় বাজারে অজ্ঞাতপরিচয় এক যুবকের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা যুবকটির পিছু ধাওয়া করতে চাইলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। স্থানীয় যুবকরা তখন তাকে ধরে তল্লাশি করলে জ্যাকেটের পকেট থেকে উদ্ধার হয় দশটি ড্রাগস ভর্তি কন্টেইনার।

এর পর তারা জোরশিমুলি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের দল এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। জোরশিমুলি থানার ওসি বিশ্বজ্যোতি দাস জানান, ধৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পাচারের লিংক খতিয়ে দেখছেন তাঁরা।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top