নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে৷ স্বাস্থ্য দপ্তর থেকে রক্তদানে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে৷ এই আহবানে সারা দিয়ে এবং বাৎসরিক কর্মসূচির অঙ্গ হিসেবে সেন্ট্রাল রোড শিব বাড়িতে রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষ সহ সকল অংশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ সেন্ট্রাল রোডস্থিত শিববাড়ি প্রাঙ্গনে হরিভক্তি প্রচারণি সভার বাৎসরিক ভাগবতী মহাসম্মেলনর অঙ্গ হিসেবে রবিবার রক্তদান শিবিরে আয়োজন করা হয়৷ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল, হরিভক্তি প্রচারণি সভার অন্যতম প্রাণপুরুষ নিত্যলীলা প্রবীষ্ট প্রভুপাদ মদন গোপাল গোস্বামী, দুই পুত্র প্রভুপাদ নৃত্য গোপাল গোস্বামী ও প্রেম গোপাল গোস্বামী, হরিভক্তি প্রচারনী সভার সম্পাদক সুশীল কুমার সাহা সহ অন্যান্যরা৷ ধর্ম মানেই ঈশ্বরের নাম নেওয়ার মধ্যে সীমিত নয়৷ সমস্ত কাজকর্মের প্রণালীকে নিয়েই ধর্ম৷ ভগবান সকলের মধ্যে বিরাজমান৷ তাই ঈশ্বরের নামের মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক কাজের মাধ্যমেও ধর্ম পালনে আহ্বান জানান বিধায়ক রামপ্রসাদ পাল৷

সেন্ট্রাল রোড শিববাড়িতে রক্তদান শিবির অনুষ্ঠিত
Tags:
Releated Posts
নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন: আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…
অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…
টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর
আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…
পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…


















