News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সেন্ট্রাল রোড শিববাড়িতে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

সেন্ট্রাল রোড শিববাড়িতে রক্তদান শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে৷ স্বাস্থ্য দপ্তর থেকে রক্তদানে সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানানো হয়েছে৷ এই আহবানে সারা দিয়ে এবং বাৎসরিক কর্মসূচির অঙ্গ হিসেবে সেন্ট্রাল রোড শিব বাড়িতে রবিবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষ সহ সকল অংশের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়৷ সেন্ট্রাল রোডস্থিত শিববাড়ি প্রাঙ্গনে হরিভক্তি  প্রচারণি সভার বাৎসরিক ভাগবতী মহাসম্মেলনর অঙ্গ হিসেবে রবিবার রক্তদান শিবিরে আয়োজন করা হয়৷ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল, হরিভক্তি প্রচারণি সভার অন্যতম প্রাণপুরুষ নিত্যলীলা প্রবীষ্ট প্রভুপাদ  মদন গোপাল গোস্বামী, দুই পুত্র প্রভুপাদ নৃত্য গোপাল গোস্বামী ও প্রেম গোপাল গোস্বামী, হরিভক্তি প্রচারনী সভার  সম্পাদক সুশীল কুমার সাহা সহ অন্যান্যরা৷ ধর্ম মানেই ঈশ্বরের নাম নেওয়ার মধ্যে সীমিত নয়৷ সমস্ত কাজকর্মের প্রণালীকে নিয়েই ধর্ম৷ ভগবান সকলের মধ্যে বিরাজমান৷ তাই ঈশ্বরের নামের মধ্যে সীমাবদ্ধ না থেকে সামাজিক কাজের মাধ্যমেও ধর্ম পালনে আহ্বান জানান বিধায়ক রামপ্রসাদ পাল৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top