News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৃষ্ণপুরে  অশান্তির পরিবেশ কায়েম করার চক্রান্ত প্রাক্তন বিধায়কের, অভিযোগ শাসকদলের
Image

কৃষ্ণপুরে  অশান্তির পরিবেশ কায়েম করার চক্রান্ত প্রাক্তন বিধায়কের, অভিযোগ শাসকদলের

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৫ মার্চ৷৷ নির্বাচনে পরাজিত হওয়ার পর ডাক্তার অতুল দেববর্মা এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ৷ স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে সিপিআইএম আশ্রিত দুষৃকতীরা এলাকার বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে৷ ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এলাকায় যেন সবকিছু উলট পুরান চলছে৷ এই কেন্দ্র থেকে ২০১৮ সালে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন ডাক্তার অতুল দেববর্মা৷ ২০২৩ সালে ডাক্তার অতুল দেববর্মা বিজেপি থেকে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়াই করেন৷ এবং নির্বাচনে পরাজিত হন৷ নির্বাচনে পরাজিত হওয়ার পর ডাক্তার অতুল দেববর্মা এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ৷ অভিযোগ অতুল দেববর্মার অনুগামী স্থানীয় জনপ্রতিনিধিদের নেতৃত্বে সিপিআইএম আশ্রিত দুষৃকতীরা এলাকার বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালাচ্ছে৷ শনিবার রাতে দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল দাসের নেতৃত্বে সিপিআইএম আশ্রিত দুষৃকতীরা একাধিক বিজেপি কর্মীর উপর ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা চালায় এবং তাদের বাড়ি ঘরে ভাঙচুর চালায় বলে অভিযোগ৷ এতে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়৷ আহতদের মধ্যে সন্তোষ দেবনাথ এবং কাজল রানী দেবনাথ বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন৷ আহত সন্তোষ দেবনাথ জানান তিনি শনি পূজার প্রসাদ খেয়ে বারিয়ে যাওয়ার সময় সিপিআইএম আশ্রিত দুষৃকতীরা প্রথমে ওনার রাস্তা আটক করে৷ সেখান থেকে কোন ক্রমে তিনি পালিয়ে বাড়িতে চলে যান৷ পরবর্তী সময় ওনার বাড়িতে হামলা চালানো হয়৷ মারধর করা হয় ওনার স্ত্রীকে৷ স্ত্রীকে বাঁচাতে আসলে ওনাকেও মারধর করা হয়৷ এই ঘটনার নেতৃত্বে ছিলেন দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপাল দাস৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top