নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷ সন্ত্রাস প্রসঙ্গে জেলা শাসকের কাছে নালিশ করলো সিপিআইএমের পশ্চিম জেলা কমিটি৷ অবিলম্বে সন্ত্রাস বন্ধ করে শান্তি সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পুনরায় সঠিক দিশায় নিয়ে আসার দাবি জানায় বলে ডেপুটেশনের পর জানান জেলার সম্পাদক রতন দাস৷ তিনি বলেন, নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশন বলেছিল জিরো পুল ভায়োলেন্স৷ কিন্তু ভোট গণনা চলাকালীন সময় থেকে পশ্চিম জেলায় ব্যাপক সন্ত্রাস শুরু করেছে৷ এবং বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের আক্রমণের ধরন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে৷ এখন পর্যন্ত দুই শতাধিকের অধিক ঘটনা সংগঠিত হয়েছে পশ্চিম জেলায়৷ মানুষ বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে৷ কিন্তু অধিকাংশ জায়গায় আক্রমণ সংগঠিত হওয়ার পর পুলিশ গেলেও বন্ধ করা জন্য কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না৷ প্রশাসনের এই ভূমিকায় উদ্বিগ্ণ সিপিআইএম৷ তাই এই বিষয়গুলির বিরুদ্ধে জেলা শাসককে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে বলে জানান তিনি৷ তিনি আরো বলেন এই দুর্বৃত্তরা শুধু মানুষকে মারধর নয়, পরিবহন শ্রমিকদের গাড়ি চালাতে দিচ্ছে না, ব্যবসা করতে দিচ্ছে না এবং বিজেপির দুর্বৃত্ত বাহিনী পশ্চিম জেলা থেকে এখন পর্যন্ত লক্ষ লক্ষ টাকা বিরোধী দলের কর্মী সমর্থকদের কাছ থেকে বলপূর্বক আদায় করে চলেছে৷ এছাড়াও যারা সিপিআইএমের পুলিং এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট ছিলেন তারা বাড়ি ফিরতে পারছে না৷ সারা জেলাতে এক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷

সন্ত্রাস মোকাবিলায় ব্যবস্থা নিতে জেলা শাসকের দ্বারস্থ সিপিআইএম
Tags:
Releated Posts
ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য
আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…
মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা
আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির প্রদেশ সভাপতি…
ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা
আগরতলা, ১৮ জুন: ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…
ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর
প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…


















