News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সন্ত্রাস মোকাবিলায় ব্যবস্থা নিতে জেলা শাসকের দ্বারস্থ সিপিআইএম
Image

সন্ত্রাস মোকাবিলায় ব্যবস্থা নিতে জেলা শাসকের দ্বারস্থ সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ৷৷  সন্ত্রাস প্রসঙ্গে জেলা শাসকের কাছে নালিশ করলো সিপিআইএমের পশ্চিম জেলা কমিটি৷ অবিলম্বে সন্ত্রাস বন্ধ করে শান্তি সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা পুনরায় সঠিক দিশায় নিয়ে আসার দাবি জানায় বলে ডেপুটেশনের পর জানান জেলার সম্পাদক রতন দাস৷ তিনি বলেন, নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কমিশন বলেছিল জিরো পুল ভায়োলেন্স৷ কিন্তু ভোট গণনা চলাকালীন সময় থেকে পশ্চিম জেলায় ব্যাপক সন্ত্রাস শুরু করেছে৷ এবং বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের আক্রমণের ধরন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে৷ এখন পর্যন্ত দুই শতাধিকের অধিক ঘটনা সংগঠিত হয়েছে পশ্চিম জেলায়৷ মানুষ বাড়ি ঘর ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে৷ কিন্তু অধিকাংশ জায়গায় আক্রমণ সংগঠিত হওয়ার পর পুলিশ গেলেও বন্ধ করা জন্য কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না৷ প্রশাসনের এই ভূমিকায় উদ্বিগ্ণ সিপিআইএম৷ তাই এই বিষয়গুলির বিরুদ্ধে জেলা শাসককে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে বলে জানান তিনি৷ তিনি আরো বলেন এই দুর্বৃত্তরা শুধু মানুষকে মারধর নয়, পরিবহন শ্রমিকদের গাড়ি চালাতে দিচ্ছে না, ব্যবসা করতে দিচ্ছে না এবং বিজেপির দুর্বৃত্ত বাহিনী পশ্চিম জেলা থেকে এখন পর্যন্ত লক্ষ লক্ষ টাকা বিরোধী দলের কর্মী সমর্থকদের কাছ থেকে বলপূর্বক আদায় করে চলেছে৷ এছাড়াও যারা সিপিআইএমের পুলিং এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট ছিলেন তারা বাড়ি ফিরতে পারছে না৷ সারা জেলাতে এক অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে৷

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top