News Flash

  • Home
  • বিদেশ
  • মদ ও গাঁজা বিক্রির প্রতিবাদ করায় ক্যানিংয়ে আক্রান্ত দম্পতি, তদন্ত শুরু পুলিশের
Image

মদ ও গাঁজা বিক্রির প্রতিবাদ করায় ক্যানিংয়ে আক্রান্ত দম্পতি, তদন্ত শুরু পুলিশের

ক্যানিং, ৫ মার্চ (হি.স.): বেআইনি ভাবে মদ ও গাঁজা বিক্রির প্রতিবাদ করায় এক দম্পতিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক পরিবারের বিরুদ্ধে। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত বাহিরসোনা বিশ্বাস পাড়ায়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন রমা দাস ও তাঁর স্বামী দীপক দাস। রমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মাস ছয়েক আগে রমাদেবী তাঁরই প্রতিবেশী রাখি দাসের বেআইনি মদ, গাঁজা বিক্রির প্রতিবাদ করেছিলেন। রাখি নিজের বাড়িতে মদ, গাঁজা বিক্রি করেন বলে অভিযোগ। সেখানে মানুষজন এসে নেশা করে অকথ্য ভাষায় গালিগালাজ করে, অশ্রাব্য কথাবার্তা বলে, আর সেই কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। এই ঘটনার প্রতিবাদ করেছিলেন রমা। সেই সময় রমা ও তাঁর পরিবারকে হুমকি দিয়েছিল অভিযুক্ত রাখি ও তাঁর পরিবার। শনিবার রাতে কলকাতা থেকে কাজ সেরে স্বামীর সঙ্গে সাইকেলে করে বাড়ি ফেরার সময় আচমকা তাঁদের উপর হামলা চালায় রাখি দাস ও তাঁর পরিবারের সদস্যরা।

রাখির জামাই মিঠুন বিশ্বাস ও ছেলে সুব্রত দাসের নেতৃত্বে চলে মারধর বলে অভিযোগ। সাইকেল থেকে ফেলে দিয়ে বেধড়ক লাথি, ঘুষি মারা হয় দু’জনকেই। ঘটনায় রমার মুখ ফেটে যায়। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন বেড়িয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয় মানুষজন আক্রান্তের পরিবারকে খবর দিলে তাঁরা এসে তড়িঘড়ি রমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। এ বিষয়ে রাতেই ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। তবে রবিবার সকাল পর্যন্ত এই ঘটনায় কাউকেই আটক অথবা গ্রেফতার করেনি পুলিশ।

Releated Posts

ট্রাম্প প্রধানমন্ত্রী মোদিকে ও ভারতকে সর্বোচ্চ সম্মান করেন: আইএএনএস-কে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর

ওয়াশিংটন, ২৭ জুন (আইএএনএস): ভারতে দায়িত্ব গ্রহণের ছয় মাস পূর্ণ হওয়ার পর মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, ভারত-মার্কিন…

ByByNews Desk Jun 27, 2026

হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, সতর্ক থাকার নির্দেশ ডিজিএসের

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে ভারতীয় জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করেছে ডিরেক্টরেট জেনারেল অফ…

ByByNews Desk Jun 27, 2026

ব্রিকস ২০২৬-এ গ্লোবাল সাউথকেন্দ্রিক জ্বালানি নীতির রূপরেখা তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): ব্রিকসের ২০২৬ সালের সভাপতিত্বকালে নিরাপদ, স্থিতিশীল, ন্যায্য এবং টেকসই বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার কেন্দ্রে ‘গ্লোবাল…

ByByNews Desk Jun 27, 2026

ভেনেজুয়েলার ভূমিকম্প: ১৮ টন ত্রাণ পাঠাল পানামা, প্রস্তুত উদ্ধারকারী বিশেষ দল

পানামা সিটি, ২৭ জুন (আইএএনএস): ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার জন্য প্রথম দফায় ১৮ টন মানবিক ত্রাণ পাঠিয়েছে পানামা।…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top