News Flash

Image

বাংলাদেশে পাচারের পথে করিমগঞ্জের সীমান্ত থেকে গরু উদ্ধার

করিমগঞ্জ (অসম), ৩ মার্চ (হি.স.) : করিমগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবৰ্তী সেরুলভাগ থেকে তিনটি গরু উদ্ধার করেছে সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)। গতকাল বৃহস্পতিবার রাতে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচারের পথে গরুগুলি উদ্ধার করেছেন সীমান্ত সুরক্ষা বাহিনীর ১৬ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। তবে পাচারের সঙ্গে জড়িত কোনও পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে স্থানীয় থানায় সীমান্ত সুরক্ষা বাহিনীর পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে।

জানা গেছে, জওয়ানদের অভিযানের খবর পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। তবে পালিয়ে যাওয়ার সময় সীমান্ত এলাকায় দুটি মোবাইল ফোনের হ্যান্ডসেট ফেলে যায় তারা। সীমান্ত সুরক্ষা বাহিনী দুটি মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করেছে। স্থানীয় পুলিশ বাজেয়াপ্তকৃত মোবাইল ফোনের সূত্র ধরে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

মণিপুরে যৌথ বাহিনীর অভিযানে দুই মহিলা-সহ ৮ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

ইম্ফল, ৩ আগস্ট (আইএএনএস): মণিপুরে গত ২৪ ঘণ্টায় যৌথ নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে দুই মহিলা জঙ্গিসহ মোট আট…

ByByNews Desk Aug 3, 2026

অসমে ১৫ বছরের কিশোরীকে নৃশংস খুন, গ্রেফতার ৫; যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): অসমের হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানার অন্তর্গত আলোইছড়া এলাকায় ১৫ বছরের এক কিশোরীকে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 3, 2026

শিলং লোকসভা উপনির্বাচনে মুখোমুখি নেহুর দুই অধ্যাপক, প্রতিদ্বন্দ্বিতার জন্য এনওসি দিল বিশ্ববিদ্যালয়

শিলং, ৩ আগস্ট (আইএএনএস): মেঘালয়ের শিলং লোকসভা উপনির্বাচনে এক বিরল রাজনৈতিক লড়াইয়ের সাক্ষী হতে চলেছে রাজ্য। একই বিশ্ববিদ্যালয়ের…

ByByNews Desk Aug 3, 2026

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top